খুশি ধরে না ধরে না খুশি রাখুম কই !!
টিকিট পেয়ে গেছি ! ঈদ উৎযাপনে বাড়ী ফেরার পথে সবচেয়ে বড় অর্জন যথা সময়ের বাস, ট্রেন অথবা লঞ্চের একটা টিকিট। এই দৌড়ে যারা পিছিয়ে পড়ে তাদের ভোগান্তির শেষ থাকে না।
গত কয়েকবার বাস যোগে বাড়ী ফেরার ভোগান্তি থেকে রেহাই পেতে ট্রেনে যাব ভেবেছিলাম। ট্রেনে তো আর জ্যামের কোন চান্স নেই। কিন্তু ট্রেন যাত্রিদের যে অভিজ্ঞতার কথা শুনে সাহস করতে পারলাম না।
বাসে টিকিট পেলে অন্তত একটা সীট নিশ্চিত হয় কিন্তু ট্রেনে কার সীট কার সব একাকার, এসি কিংবা নন এসি কোন বিভাজন এসময় থাকে না, এক টিকিটে পুরা ট্রেন যাত্রিরা ইচ্ছামত বসে দাঁড়ায়, দাঁড়ানোর জন্যও জায়গা পাওয়া যায়না এমনকি সীটের হাতলের উপরেও লোক বসে থাকে, ঈদ বলে প্রত্যেক ষ্টেশনে লোক-জন ট্রেন থামাতে বাধ্য করে , শধু দরজা কেন জানালা দিয়েও প্রবেশ চলে। ফলে জ্যাম ছাড়ায় ৫ ঘন্টার পথ ১২ ঘন্টায় পরিণত হয়।
গত দু-বার আদর্শ কামলার মত অফিস শেষে যাত্রা শুরুর কথা ভেবে টিকিট করেছিলাম রাতের গাড়ীর তাতে করে ৫ঘন্টার পথ পাড়ি দিয়েছি ১২ ঘন্টায়। এবার ট্রেনে যাবার কথা ভেবে পরে বাতিল করাই বাসের টিকিট পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল কাউন্টারে পরিচিতি আছে এমন বন্ধু ও স্বজনদের ফোন করলাম। অবশেষে আমাকে দুটো অপশন দেওয়া হলো, শনিবার রাত ১১টা অথবা সকাল ৮টার গাড়ি। যদিও শনিবারে অফিস করতে হবে তবুও সাহস করে সকালেরটা নিয়ে ফেললাম। এবার আর আদর্শ কামলা হতে পারলাম না। শনিবার সকাল ৮টার গাড়িতে বাড়ী যাচ্ছি, আপনাদের কি খবর ? ......... সবাইকে ঈদের শুভেচ্ছা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




