আমাদের দেশে নাস্তিকের পরিমাণ কত ?? ৫ লাখ ও কল্পনা করা যায়না। তবুও ধরলাম ৫ লাখ। এই ৫ লাখ সারা দেশে ছড়িয়ে। এই ৫ লাখের জন্যে সরকার কোটি ভোটের ঝুকি নিবে , এইটা ভাবা এক ঐতিহাসিক পাগলামি হয়ে যাবে।
নাস্তিকতা নিয়ে আমার সোজাসুজি কথা। এটা যার যার একান্ত নিজের ব্যপার। যে যে তার মনোভাব নিয়ে থাকবে , তাতে অন্যের সমস্যা এসে যাওয়ার কথা না। সরকার যে তদন্তে নামতে বাধ্য হয়েছে ,
তার দায়ভার ও কিছু নাস্তিকের। ওসব উগ্র নাস্তিকদের। কিছু উগ্রের জন্যে বাকিরা হয়রানী হবে , এটা ভাবতে আমার তেমনি খারাপ লাগে, যখন দেখি জামাত-শিবির না করা সত্যেও কোন দাড়িওয়ালা জামাত-শিবির ট্যাগ খায়।
এটার সমাধানো করতে পারে নাস্তিক ভাইয়েরা।
তারা একত্র হয়ে সরকারের প্রতি একটি বিবৃতি দিয়ে উগ্র নাস্তিকদের ধরিয়ে দিয়ে , নিজেরা স্বাভাবিকভাবে ঝামেলামুক্ত থাকতে পারবে। এতে সরকারেরো উপকার হবে , মোল্লারাও অনেকটা শান্ত হবে। ভেজাল ডিশমিশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




