somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

***জন্মদিনে শুভেচ্ছা নিও হে জাতির পিতা***

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



***জন্মদিনে শুভেচ্ছা নিও হে জাতির পিতা***

কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর নাম গিনেজ বুক অফ ওয়ার্ল্ডে উঠেছে তার বিরুদ্ধে সর্বাধিক সংখ্যক হত্যা প্রচেষ্ঠা ব্যর্থ হবার কারণে। ৬৩৮ বার মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ফিদেলকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয় এবং পরবর্তীতে যার বিস্তারিত নিয়ে চ্যানেল ফোর প্রকাশ করে "638 ways to kill Castro" নামক ডকুমেন্টারিটি। অর্থাৎ, সর্বাধিক সংখ্যকবার হত্যা চেষ্টাই ইতিহাসের পাতায় অমর করেছে ফিদেলকে।

আমি নিশ্চিত গিনেস বুক অফ ওয়ার্ল্ড যদি কখনো কারো নামে সর্বাধিক সংখ্যক কুৎসা রটানোর কোনো তালিকা করে তবে এক্ষেত্রে এগিয়ে থাকবে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জন্ম পরিচয় হতে শুরু করে জীবনের প্রতিটি ধাপ নিয়ে নির্বিচারে নির্জলা মিথ্যাচার চালিয়েছে ছাগুরা। জীবনের বেশীরভাগ সময়েই অত্যাচারী পাকিস্তান সরকারের বিপক্ষে থাকায় এসব মিথ্যাচারে রসদ জুগিয়েছিল সে সময়কার সরকারগুলোও। কিন্তু দূর্ভাগ্য, ক্ষমতায় থাকার মাত্র তিন বছরের মাথায় তার হত্যাযজ্ঞের পর পুনরায় ক্ষমতাসীন হয় এদেশে প্রো-পাকিস্তানী রাজাকার চক্র, যারাও পূর্ববর্তী পাকিস্তান সরকারের মত কার্পণ্য করেনি তার বিরুদ্ধে কুৎসা রটাতে। শুধু তাই নয়, জাতির স্মৃতি থেকে মুজিবকে মুছে দিতে তার বিখ্যাত ৭ই মার্চের ভাষণের অরিজিনাল কপি পুড়িয়ে ফেলবারও আদেশ দিয়েছিলো তৎকালীন স্বৈরশাসকরা।

তা যাই হোক বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্ব বঙ্গবন্ধু সম্পর্কে কি বলেছেন। ফিদেল ক্যাস্ট্রো বলেছেন, 'আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধূকে দেখেছি। তাঁর ব্যক্তিত্ব ও নির্ভীকতা হিমালয়ের মতো। এভাবেই তার মাধ্যমে আমি হিমালয়কে দেখেছি।'

প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের মতে, 'শেখ মুজিব ছিলেন এক বিস্ময়কর ব্যক্তিত্ব।'

ফিনান্সিয়াল টাইমস বলেছে, 'মুজিব না থাকলে বাংলাদেশ কখনই জন্ম নিত না।'
ভারতীয় বেতার 'আকাশ বানী' ১৯৭৫ সালের ১৬ আগস্ট তাদের সংবাদ পর্যালোচনা অনুষ্ঠানে বলে, 'যিশু মারা গেছেন। এখন লক্ষ লক্ষ লোক ক্রস ধারণ করে তাকে স্মরণ করছে। মূলত একদিন মুজিবই হবেন যিশুর মতো।'

বঙ্গবন্ধুর মৃত্যুর দিনে লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় বলা হয়েছে, 'বাংলাদেশের লক্ষ লক্ষ লোক শেখ মুজিবের জঘন্য হত্যাকান্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে।'

নিউজউইকে বঙ্গবন্ধুকে আখ্যা দেওয়া হয়, "পয়েট অফ পলিটিক্স বলে"।

বৃটিশ লর্ড ফেন্যার ব্রোকওয়ে বলেছিলেন, "শেখ মুজিব জর্জ ওয়াশিংটন, গান্ধী এবং দ্যা ভ্যালেরার থেকেও মহান নেতা"।

আফসোস, আমরা এমন এক জাতি, অন্যরা বুঝলেও কী হারালাম তা আমরা নিজেরাই বুঝে উঠতে পারিনি কখনো।

তাই আসুন আজকের এই মহান মানুষটির জন্মদিনে শ্রুদ্ধা জানাই এই মানুষটির প্রতি। শ্রদ্ধাবনত কন্ঠে একবার হলেও বলিঃ

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

>>> © αвяαя нαмιм ѕαנι∂ ®™
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×