আবু মকসুদ এর ছড়া
০১ লা আগস্ট, ২০০৯ সকাল ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হুমায়ুন আজাদ
(বহুমাত্রিক জ্যোর্তিময়)
মৌলবাদের নষ্ট শাসনে
দেশটা যখন হারছিল
লোকটার উচু ঘাড়ছিল
সবাই যখন পচতে বসেছে
লোকটাই শুধু ভালো ছিল
অন্ধকারের বর্গিরাজে
লোকটা জ্ঞানের আলো ছিল
লোভ লালসা তার ছিল না
টাকা খ্যাতির ধার ছিল না
কিন্তু মনে ক্ষোভ ছিল
রক্তে কেনা দেশটা কেন
অন্ধকারে ডুব দিলো
লোকটা ছিল স্পষ্ট ভাষী
ভয় পেতো না বুলেট ফাঁসী
সত্য যাহা বলতো তাহাই মন খুলে
ধারাল তাহার মুখটা ছিল
সিংহ তেজী বুকটা ছিল
বলতো তাহা সত্য যাহাই ক্ষণ ভুলে
অন্ধকারের নেকড়ে সকল
লোকটাকে খুব ভয় পেতো
সামনা সামনি লাগলে লড়াই
লোকটার’ই তো জয় হতো
এমনি ভেবেই নেকড়ে সকল
পিছন থেকে কোপ মারে
অন্ধকারের পশু এসব
কোপ বসানো খুব পারে
মুক্তচিন্তা মরেই গেলো
কাহার তবে হার হলো
মূর্খ নেকড়ে বুঝলি নাতো
জিত’টা কিন্তু তাঁর হলো
ক্ষণিক সুখে যতই ফালাও
যতই ফুলাও পেশী
এটা মনে রেখো জীবিতের চেয়ে
মৃত মানুষের শক্তি অনেক বেশী...
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ...
...বাকিটুকু পড়ুন