আবু মকসুদ এর ছড়া
০২ রা আগস্ট, ২০০৯ ভোর ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পিতার জন্য কাঁদেরাতের কালো অন্ধকারে
খন্দকারে
বুকের নীচে লুকিয়ে ছুঁরি
হাসলো দেতো হাসি-
বাঁশি
বাজলো করুণ সুরে
থমকে গেলো দমকা হাওয়া
ছিদাম মাঝির নৌকা বাওয়া
নামলো আঁধার ঘোর-
ভোর
আর এলো না দেশে
কাঁদলো আকাশ কাঁদলো মাটি
ভুললো খোকা হাঁটা হাঁটি
খন্দকারের সঙ্গী সাথী
দেশটা খেলো গিলে-
চিলে
মারলো ছোবল দেশে
রাতের আঁধার রয়েই গেলো
বিকট পরিবেশে।
পিতা নাই, নাই যে পিতা
চিল শকুনের হলো জিতা!
হারলো কারা?
হারলো তো দেশ
হারলো মানুষ
উড়ালো পশু
মিথ্যা ফানুস
জাতির পিতা হত্যা করে
খন্দকারে
অন্ধকারে
উঠলো গেয়ে গান
আসলো না আর আলোর আভা
গলছে দেশে ঘৃণার লাভা
সেই ঘৃণাতেই নামলো দেশে আঁধার
পিতা নাই, নাই যে পিতা
হারিয়ে গেছে দেশের মিতা
কে সরাবে বাঁধার পাহাড়
কে মুছাবে দুঃখ তাহার?
খন্দকারের ধূর্ত লোভে
দেশ হারালো অন্ধকারের ফাঁদে
হিংস্র পশুর থাবার নীচে
দেশটা আজো পিতার জন্য কাঁদে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ...
...বাকিটুকু পড়ুন