ঈশ্বরী
-আবু মকসুদ
এই গোধুলি সন্ধ্যায় বাড়িগুলো ম্যাটম্যাটে রঙা
বামুন পাড়া অথচ পবিত্রতার অভাব
যারা হারিয়েছে চন্দ্রহার
তাদের বাজারে নেই মুগ্ধ উপাসক
আজকের এই শ্রোতাসমাগমে
হরিয়াল গলায় প্রথানুগতি গীত
কেউ কেউ আঁকে তবু ধুসর জলরঙ
জীবনের ছবি বাজে বায়ুস্তরে
প্রাণে আলোড়ন তুলে বিরলদ্যুতি চোখ
আয়াসে জুড়ে থাকা শঙ্খ-জননীর কোড়
প্রাণপণ সাঁতারে পিছু ফেলা বিস্মৃতিকাল
দিগন্তবলয় কাঁপিয়ে বিশ্বাসে ঝাপিয়ে পরা
গোধুলী সন্ধ্যায় প্লাটফর্মে মন্থর ট্রেন
উড়ে যায় গোধুলির ধুঁয়া স্মৃতি পথ বেয়ে
আসছে প্রান্তকাল তবু নব দ্বীপের মতো তোমাকে পড়ি
মনের গহীনে চিরকালের ভাবনা নৃত্যে তুমিই ঈশ্বরী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


