somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নো ওন্ডার্স বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ! এ এক অদ্ভুত প্যারাডক্স।।।

০৯ ই জুলাই, ২০১৫ সকাল ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নো ওন্ডার্স বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ! এ এক অদ্ভুত প্যারাডক্স।।।
ছোট বেলায় অংকের মারপ্যাচ একটু কমই বুঝতাম। কিছুতেই মাথায় ঢুকতো না অংকের সাথে তৈলাক্ত বাশ আর বানরের সম্পর্ক! আর বুঝে আসতো না 'গড়' অংকের ব্যাপারটাও.....এক জনের সাথে আরেকজনের বিস্তর পার্থক্যও 'গড়ে' কি সুন্দর ভাবেই না সমান করে ফেলা হতো!
সময়, বয়স আর বাস্তবতা জীবনে আজ অনেককিছুই বুঝিয়ে ছেড়েছে!
গত বছর নির্বাচনের সময় (এটা আদৌ নির্বাচন কিনা সেটা অন্য প্রসঙ্গ!) আমাদের মাননীয় সংসদ সদস্যদের দেয়া 'হলফনামা' মতে উনাদের একেকজনের আয় বেড়েছে বিগত ৫ বছরের তুলনায় দু-তিনশ থেকে সাড়ে তিন হাজার পার্সেন্ট পর্যন্ত। মজার ব্যাপার হচ্ছে উনাদের ইনকামের বড় একটা অংশই এসেছে মাছ চাষ হতে। তখন ছোট-খাটো একটা অংকের হিসেব করে বোঝার চেষ্টা করেছিলাম আমার ঘরের 'বদনা'তে মাছ চাষ করলেও নিদেনপক্ষে কোটিপতি হওয়া যেত!
যাক সে অন্য প্রসঙ্গ, এবার বরং মধ্যম আয়ের হিসাবটা বোঝার চেষ্টা নেই......। হিসাবমতে আমাদের মন্ত্রী-এমপি ছলিমুদ্দি যদি পাচ বছর আগে বছরে ১০০০ টাকা ইনকাম করতেন আর আমপাবলিক আইজউদ্দি ১০০ টাকা ইনকাম করতো তাইলে পাচ বছর আগে উভয়ের 'গড় ইনকাম' আছিল বছরে ৫৫০ টাকা। এখন পাচ বছর পরে এসে মন্ত্রী-এমপি ছলিমুদ্দি'র ইনকাম যদি এটলিস্ট ২০০% (সবচাইতে কমটাই ধরলাম উনাদের দেয়া হিসাবমতে!) বাড়ে তাহলে উনার ইনকাম হৈল বছরে ২ লক্ষ টাকা আর এই পাচ বছরে আমপাবলিক আইজউদ্দি'র ইনকাম যদি ১০%ও বাড়ে (আদৌ সম্ভব কিনা তা কষ্টে থাকা আইজউদ্দিনরেই জিগানো যাইতে পারে!) তাহলে তার বছরে ইনকাম দাড়ায় ১০০০ টাকা। এখন যদি উভয়ের ইনকামের 'গড়'টাও আমিই করে দেই তাইলে দেখা যায় পাচ বছর পর এসে উনাদের গড় ইনকাম দাড়ায় বছরে ১০০৫০০ টাকা (আইজউদ্দিনের তো খুশিতেই হৃদযন্তর বন্ধ হওয়ার কাম!!!)।
সো আমাদের পাচ বছর আগের জনপ্রতি 'গড় ইনকাম' ছিল বছরে ৫৫০ টাকা আর এখন সেটা দাড়িয়েছে বছরে ১০০৫০০ টাকায়।।।। বিশ্বব্যাংকের তো উচিত ছিল আরো বছর খানিক আগেই (যখন হনেওয়ালে 'সাঙসদ'রা তেনাদের 'হলফনামা' পেশ করেছিলেন) এই বাঙালমুলুককে 'মধ্যআয়ের' দেশ হিসেবে ঘোষনা দেয়া। আমরা বিশ্বব্যাংকের এই 'দিরং' করার তেব্র পেত্তিবাদ জানাই এবং আমাদের 'সঙসদ' এর কাছে এর একখানা যথোপযুক্ত ব্যাখ্যা প্রদানেরও জোর দাবী পেশ করছি।।।

### বি:দ্র: - যাহারা 'মধ্যম আয়ের' দেশ হওয়া লইয়া ফালাইতেছেন তাহাদের কাছে 'দেশ মধ্যম আয়ের' হওয়ার সাইড ইফেক্ট লইয়া কিঞ্চিত পড়াশোনার বিনিত আবেদন রহিল ###
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৫ সকাল ৯:১৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

×