somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চবি স্মৃতিকথা.....

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারন করা হবে আর ইউনিভার্সিটির বিখ্যাত ট্রেনের কথা আসবে না তা তো হয় না। সো ইউনি'র সেই বিখ্যাত ট্রেন নিয়েই কিছু ইনফর্মাল স্মৃতিচারন করা যেতে পারে।।।
বিখ্যাত সেই ট্রেনের নান্দনিক কোন বর্ননা দেয়ার দরকার আছে বলে মনে করি না। চবি'র প্রতিটা ছেলে-মেয়ের হৃদয়েই আকা আছে বিখ্যাত এই ট্রেনের ছবি।।। একবার আমাদের ফ্রেন্ড এর কাজিন যে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে একটু নাক উচা ভাব নিয়েই সকালবেলা আমাদের সাথেই ট্রেনে রওনা হয়েছিল চবি দেখবে বলে.... বিকেলবেলা শহরে আসার পর এই পাবলিকের আফসোসের সীমা ছিল না কেন সে চবি'বে ভর্তি হয়নি!!!
তখন আমি সেকেন্ড ইয়ারে, ট্রেনের মজা কিছুটা থিতিয়ে এসেছে। আমার ছোট ভাই সবেমাত্র চবি তে ভর্তি হয়েছে......ওর কাছে ট্রেনের মজা তখনো নতুন। এই সময়ে আমার বাবা প্রথমবারের মতো জাপান সফরে যায় এবং সফর শেষে সবে এসেছেন। তো বাসার সবাই ও মামা-চাচারা সহ আব্বার জাপান সফরের গল্প শুনছি। বিশেষ করে আব্বার জাপানের বিখ্যাত বুলেট ট্রেনে ভ্রমনের গল্প। জাপানের বুলেট ট্রেন সেই সময়ে সবেমাত্র সার্ভিসে এসেছে এবং বিশ্বের দ্রুততম ট্রেন। আমরা সবাই মুগ্ধ হয়ে আব্বার বুলেট ট্রেনে চড়ার গল্প শুনছি, গল্পের মাঝেই কথাবার্তা ছাড়াই ছোট ভাই আব্বার কাছে জানতে চায় উনি কখনো চবি'র ট্রেনে চড়েছেন কিনা? আব্বা বলেন উনি চবি'তে বেশ অনেকবারই গিয়েছেন তবে গাড়িতে করেই, ট্রেনে যাওয়া হয়নি। ছোটভাইয়ের সোজা জবাব, তাহলে আপনার ট্রেনে চড়ার অভীজ্ঞতাই পূর্ন হয় নাই!!!!
যাই হোক আমাদের সময়ে চবি ট্রেনের অনেক গ্রুপ এর মাঝে সবচেয়ে নামকরা গ্রুপটা ছিল 'খাইট্টা খা' গ্রুপ। ট্রেনে যাওয়া-আসার পথে এদের দেয়া বিনোদোন তুলনাহীন......সত্যি বলতে কি প্রতিভা একেকটা।।। এই গ্রুপের বিখ্যাত গান ও কবিতার দুইটা হইল -

"আমার সুখ নাই রে সুখ পরানের পাখি,
আঠারোটা বিয়া করলাম জেলায় জেলায় ঘুরি....
পরথমেতে বিয়া করলাম জেলা নোয়াখালি,
বউ আমার ভাল লাগেনা ভাল লাগে শালী....
তারপরেতে বিয়া করলাম জেলা চিটাগাং,
বউ আমার কথা শোনেনা করে চটাং চটাং....
তারপরেতে বিয়া করলাম......"

যাই হোক সে এক লম্বা লিস্ট।।।

আর বেশ কিছু বিখ্যাত (!!!) কবিতার একটা ছিল -

"ওগো প্রিয়তমা,
তুমি দাড়ি আমি কমা...
তুমি মশা আমি মশারী...
তুমি ডাইল আমি খেশারী।
তুমি খাতা আমি কলম...
তুমি ব্যাথা আমি মলম।
তুমি সাগর আমি মাছ...
তুমি পাহাড় আমি গাছ।
তুমি চা আমি কাপ....
তুমি মা আমি ....!!!"

দিস লিস্ট গোওজ অন......
ওই যে প্রতিভা একেকটা....!

যাই হোক স্মৃতির লিস্ট আরো অনেক লম্বা...। সামহাউ বিলেতে এসেও এন্ডসআপ হইসি ট্রেনের জবে এবং এই ট্রেন নিয়ে এখানেও রয়েছে অনেক অনেক মজার স্মৃতি.....হয়তো কোন একদিন চারন করা যাবে সেই স্মৃতিও।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

×