somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বদেশ কথন....

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত সেপ্টেম্বরে অল্প ক'দিনের জন্য দেশে যাওয়া হয়েছিল। দেশ থেকে আসার সপ্তাহখানেক পরে কয়েকজন বড় ভাই-বন্ধু'র সাথে এক মিটিং এ দেখা। স্বভাবতই সবারই আগ্রহ ছিল দেশে কেমন কাটালাম, কি অবস্থা দেশের? সত্যি বলতে কি দেশ থেকে কেউ এলেই সবাই খুব আগ্রহ আর মমতা নিয়ে দেশের খবর জানতে চায়। .....দেশ যাই হোক না কেন, আমাদের মতন ট্রানজিশন্যাল পরবাসী জেনারেশান কখনো দেশের মায়া ছাড়তে পারবো বলে মনে হয় না ।
যাই হোক আগের কথায় আসি। বড় ভাই-বন্ধুদের প্রশ্নের জবাবে আমি এক কথায় বললাম, এবার দেশে গিয়ে আমার মনে হয়েছে দেশের লোকজনের 'সবর' করার ক্ষমতা/মানসিকতা অনেক বেড়েছে......দেশের লোকজনের ধৈর্য্য ধরার ক্ষমতা রিতীমত বিস্ময়কর।।।। আমার উত্তরে সবাই কিছুটা আশাহত হয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাল! কেননা খুব সাধারনভাবেই বাঙালী আড্ডায় আমরা বাঙালী'র বদনাম (বিশেষ করে দেশে থাকা....বড়ই অপ্রিয় তিক্ত সত্য!!!!) করেই/শুনেই অভ্যস্ত। বিশেষ করে দেশ থেকে ঘুরে এসে দেশে ফেস করা হাজারো সমস্যা আর বাঙালী এ্যাটিচিউট নিয়ে দু-চারটা লম্বা বাতচিত হবে না তা কি হয়? ....এক্ষেত্রে শ্রোতারাও বড় আগ্রহ নিয়েই একই সাবজেক্টে নিজের বাজে অভীজ্ঞতার কথাও কইতে হেলায় সুযোগ হারান না!!!

সে যাই হোক, বড় ভাই-বন্ধুদের প্রশ্নবোধক দৃষ্টির উত্তরে আমার সদ্য বাংলাদেশ সফর এর অভীজ্ঞতার বর্ননা পেশ করলাম। আসলে আমার অবজারভেশানে যা মনে হয়েছে, রাস্তা-ঘাটে প্রচন্ড জ্যাম, ধুলাবালি আর অনিয়মের (....রোড শৃংখলা বা ট্রাফিক রূলস্ নামক ব্যাপারটা নিয়ে বাঙালীর কোন ধারনা আছে বলেই মনে হয় না) মাঝেও লোকজন দিব্যি বেশ হাসি হাসি মুখেই রিক্সা-টেক্সি তে বসে আছে। রাস্তা-ঘাটে চলাচলকারী লোকজনের মাঝে রাস্তার প্রায় অসম্ভব ধরনের যে বিশৃংখলা তা নিয়ে কোন বিকার আছে বলে মনেই হয় না। ঘরে গ্যাস নাই, পানি নাই ঠিম মতোন.....রান্না-বান্না আর দৈনন্দিন জীবন যাপন নিয়ে রীতিমতো যুদ্ধ করা লাগে.......তারপরেও কারো তেমন কোন রা নেই। সবাই কেমন যেন সব অনিয়মে অভ্যস্ত হতে শিখে নিচ্ছে.....যেন এভাবেই হওয়ার কথা!!! আমরা সবকিছুই কেমন যেন মেনে নিতে শিখে গেছি.....। জাতি হিসেবে 'সবর' করতে পারার এধরনের উদাহরন বিশ্বে আসলেই বিরল...।।।।
আমাদের মহান (!) রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবি, মিড়িয়া ও অগ্রজরা আমাদেরকে এই যে 'সবর' এর শিক্ষায় দীক্ষিত করেছেন তা উনাদের ব্যাপক সাফল্যই বটে!!!

এটা ঠিক আমাদের দেশ অনেক খারাপ এবং প্রবাস থেকে দেশে গিয়ে বিচিত্র (....যেটা বঙ্গদেশ ছাড়া অন্য কোথাও সম্ভব না) সব অভীজ্ঞতা এবং সমস্যা ফেস করতে হয় যা আমরা এখানে চিন্তাও করতে পারি না।।।।।।
.....এতকিছুর পরেও আমার নিজের দেশ তো....জন্মভূমি....জড়াজড়ি করে ধরে বলার মত নিজের দেশ....আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি....আসলেই ভালবাসি....অনেক অনেক ভালবাসি।।।।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুদ্ধিমান হোন, সঠিক কাজটি করুন!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ২৫ শে মে, ২০২৬ সকাল ১০:০৮



দক্ষিন স্পেনের আন্দালুসিয়া অঞ্চল।

এপ্রিলের ১৫ তারিখে এক সপ্তাহের জন্য এসেছি; গ্রানাডা, কর্ডোবা আর মালাগার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি। লোকাল কুইজিনের স্বাদ নিচ্ছি। বিশ্বখ্যাত স্থানগুলো ঘুরে দেখছি............পুরাই চিল মুডে। এলাকাগুলোকে... ...বাকিটুকু পড়ুন

কোরবানি: তাকওয়া না লৌকিকতা?— একটি ব্যক্তিগত অনুভুতি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে মে, ২০২৬ সকাল ১১:২৭

শুরুতেই একটি বিষয় স্পষ্ট করে নেওয়া ভালো, আমি কোনো ইসলামিক স্কলার নই। ধর্মতত্ত্ব বা শরিয়তের সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়ার মতো গভীর জ্ঞান বা পাণ্ডিত্য কোনোটিই আমার নেই। আমি এ সমাজের একজন... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৫ শে মে, ২০২৬ সকাল ১১:৩৬



সূরাঃ ২২ হাজ্জ, ৭৮ নং আয়াতের অনুবাদ
৭৮। আর জিহাদ কর আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত। তিনি তোমাদেরকে (জিহাদের জন্য) মনোনীত করেছেন।তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোন কঠোরতা... ...বাকিটুকু পড়ুন

শুধু মাকেই মনে পড়ে

লিখেছেন আকিব হাসান জাভেদ, ২৫ শে মে, ২০২৬ দুপুর ১২:২০

মা মারা গেলো,
সেদিন থেকে আর কেউ খবর নেয়নি।
বাবা বিয়ে করলেন,
বাবাও আর খবর রাখলেন না।
আমার একটাই বোন,
সেও কোনোদিন খোঁজ নেয়নি।
রাস্তায় থেকেছি,
কেউ খবর রাখেনি।
না খেয়ে থেকেছি,
তবুও কেউ খোঁজ নেয়নি।
রাতে ঘুমানোর জায়গা ছিল... ...বাকিটুকু পড়ুন

এই ২০২৬ সালে এসেও দেশে জেলখানা রাখার আদৌ কোন প্রয়োজন আছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৯

দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রায় ৪ মাস হতে চলছে, এর আগে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদি শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন্য নোবেল বীজয়ী ড: ইউনুস শতভাগ জনসমর্থন নিয়ে সরকার... ...বাকিটুকু পড়ুন

×