somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুলশানে নতুন বার:

১৬ ই জানুয়ারি, ২০০৭ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[গাঢ়]আড্ডার পাতায় এখন শুধু রসালো রম্য আর ব্যাঙ্গাত্মক লেখা চলছে। রাজনীতি পেয়েছে ছুটি। দেশ রসাতলে যাক বা উদ্ধার পাক তা ভাবার মানুষের কোন ঘাটতি নেই। এই সুযোগে আড্ডা চালিয়ে যেতে চাই রসালো সব খবর দিয়ে। আজকে আপনাদের নিয়ে যাব গুলশানের নতুন বারে। দেখে আসুন সেখানকার বিশেষ আকর্ষণ।[/গাঢ়]

গত পাঁচ বছরে দেশের উপচানো উন্নতিতে অনেকেই নতুন নতুন ব্যবসা ফেঁদে বসেছেন। কেউ করছেন স্যাটেলাইট টিভির ব্যবসা, কেউ গাড়ী, কেউ সিএনজি, কেউ দোকান আর ফ্লাটের ব্যবসা। কিন্তু তার মধ্যে ঢাকার অভিজাত গুলশানে নতুন সাজে উদ্বোধন হয়েছে এই নতুন বার। ব্যবসা বড়োই রমরমা। অত্যন্ত শীতল পরিবেশে বিওবানরা আয়েশ করে এখানে পছন্দের ককটেল অর্ডার দিতে পারেন। বারটির বিশেষ আকর্ষণ হচ্ছে এর বারটেন্ডার। তিনি কোন মানুষ নন। জাপান থেকে সদ্য আমদানিকৃত রোবট। মেকানিক্যাল কন্ঠে চমৎকার বাংলা বলেন এই রোবট বারটেন্ডার। কাস্টমারদের আইকিউ'র উপর সে তার আলাপের প্রসঙ্গ ঠিক করে। তাই ককটেল পরিবেশনের সাথে সাথে তার প্রথম প্রশ্ন: "আপনার আইকিউ কতো?"

নতুন বারটিতে প্রথম হানা দিলেন ধনাঢ্য এই ধুরন্ধর ব্যবসায়ী। রোবটের প্রথম প্রশ্ন: আপনার আই কিউ? ভদ্রলোক উওর দিলেন, "150"। রোবটটি আলাপ শুরু করলো, দেশের ঈর্ষণীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ঢাকায় ফাইবার অপটিক টেকনোলজী, ন্যানো টেকনোলজী, প্ল্যাটোনিক প্রেম, গ্রামীণ ব্যাংক, কোয়ান্টাম ফিজিক্স, মৌলবাদ। ব্যবসায়ী লোকটি বেশ মজাই পেলেন। তিনি মনে মনে ফন্দি এঁটে ফেললেন। হুম বাঙ্গালী চেনো না?

বারটেন্ডারকে ফাঁকি দেওয়ার জন্য তিনি একটু পরেই আবার ফিরলেন। যথারীতি আরেক গ্ল্লাস ককটেইল দিয়ে রোবটের প্রশ্ন: আপনার আইকিউ? ভদ্রলোক এবার উওর দিলেন: তার আইকিউ একশ'। এবার রোবট বারটেন্ডার আলাপ শুরু করলেন, টিভির বিজ্ঞাপনে নারী সৌন্দর্য, ভায়াগ্রা, অগোরায় বাজার করার আনন্দ, বসুন্ধরায় প্রিয় খাবারের দোকান, ক্রিকেট খেলা, ক্লোজ আপ প্রতিযোগিতা, দেশীয় অপ্সরী...ব্যবসায়ী ভদ্রলোকটি বেশ জোশ পেলেন। তিনি মোটামুটি কনফার্ম এর পরের বার আসলে খুব আদি রসাত্মক কিছু পাওয়া যাবে। কারণ, রোবট দ্রুত নীচের দিকে নামছে...কথাবার্তায়। তাই যেমন চিন্তা তেমন কাজ। তিনি আবার ফিরে আসলেন। যথারীতি প্রশ্ন: "আইকিউ কতো"? এবার তিনি মুখে একগাল হাসি চেপে উওর দিলেন, "50"।

রোবট বারটেন্ডার এবার ঘন্টায় 2 মাইল বেগে যান্ত্রিকভাবে পড়তে শুরু করলো: "আমি পদক্ষেপ গ্রহণ করি। ... প্রায় সবক'টি সিদ্ধান্ত ও পদক্ষেপ সকল ...দলসমূহ কতর্ৃক সমাদৃত হয়নি। দেশের ... অঙ্গনে দেখা দিয়েছে শান্তি, শৃংখলা ও সহিষ্ণুতার অভাব। দেশে হানাহানি, সন্ত্রাস ও রক্তাক্ত সংঘর্ষ হয়েছে। বিভিন্ন দলের অসহিষ্ণু ও হিংসাত্মক আচরণের ফলে ঝরে গেছে অনেক মূল্যবান নিষ্পাপ প্রাণ, দেশের অর্থনীতি গভীরভাবে বিপর্যস্ত। সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে সহিংসতা, যা আরো প্রকট আকার ধারণ করবে বলে আমার বিশ্বাস। সকল দলের অংশগ্রহণ ব্যতীত যেকোন সাধারণ নির্বাচন দেশে ও বিদেশে গ্রহণযোগ্য হবে না। অনাচার, অব্যবস্থাপনা, অসহিষ্ণুতা ও সীমাহীন দুনর্ীতির কারণে জনগণের আশা, আকাংখা, সুখ ও শান্তি নির্বাসিত। বলা যায়, ...চর্চার নামে চলছে অগণতান্ত্রিক আচরণ, প্রহসন ও প্রতারণা। এই অবস্থা অব্যাহতভাবে চলুক জনগণ তা চায় না। তাই এই অবস্থার অবসান ঘটিয়ে পরিবর্তন আনতে হবে। পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে..."
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৬

লিখেছেন রাজীব নুর, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:১৪



আমাদের এলাকার এক কসাই একটা উট এনেছে।
উট নিয়ে তার লাফালাফির শেষ নেই। খলিল কসাইয়ের চেয়ে বেশি লাফালাফি করছে ইউটুবাররা। ইউটুবাররা নিজেদের সাংবাদিক ভাবতে শুরু করেছে। প্রচন্ড ছেচড়া... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

হঠাৎ কেন ঢাকায় র প্রধান?

লিখেছেন ...নিপুণ কথন..., ১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:২২


দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!

হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র‍্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব... ...বাকিটুকু পড়ুন

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

×