somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওডেস্ক মার্কেটপ্লেসে কাজ শুরু করবেন যেভাবে

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বের অন্যতম সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ওডেস্ক ডট কম (oDesk.com)। এখানে যে কেউ বিনামূল্যে রেজিস্ট্রেশন করে কাজ করতে পারেন। তবে কোনো কাজ করে যে টাকা পাবেন তার ১০ ভাগ টাকা ওডেস্ক চার্জ হিসেবে কেটে রেখে দেবে। যেমন- যদি ১০০ ডলারের কাজ করেন তাহলে আপনি পাবেন ৯০ ডলার।

ওডেস্কে কাজ করার আগে যা যা করবেন- প্রথমেই রেজিস্ট্রেশন করে একটি পোর্টফোলিও তৈরি করবেন। প্রোফাইল অংশে আপনার সব তথ্য সঠিকভাবে দিন। রেডিনেস টেস্ট দিয়ে পাস করুন। এতে করে আপনার প্রোফাইল ১০০ ভাগ হবে। যা কাজ পাওয়ার ক্ষেত্রে আপনার কাজে লাগবে।
প্রোফাইল ১০০ ভাগ পরিপূর্ণ হলে আপনি ২/১ টা স্কিলড টেস্ট দেবেন। যেমন আপনি যদি ওয়েব ডিজাইনের কাজ করতে চান তাহলে এইচটিএমএল, সিএসএস, এডোবি ফটোশপ ইত্যাদি টেস্ট দেবেন। ওডেস্কে প্রায় ৫০০ রিলেটেড স্কিলড টেস্ট রয়েছে। স্কিলড টেস্ট দিলে কাজ পাবার ক্ষেত্রে সহায়ক হয়।
স্কিলড টেস্ট দেয়া হলে এবং যদি প্রোফাইল ১০০ ভাগ পূর্ণ হয় তাহলে আপনি কাজের জন্য বিড করা শুরু করতে পারেন। বিড মানে হলো যে জবগুলো পোস্ট হবে সেগুলো পড়ে যদি মনে হয় আপনি পারবেন তাহলে সেটাতে আবেদন করা।
বিড করার সময় আবেদনে যা লিখবেন সেটাকে বলা হয় কভার লেটার। সাধারণত কভার লেটারের লেখা দিয়েই বায়ারকে অর্থাৎ যে আপনাকে কাজ দেবে তাকে মুগ্ধ করতে হয়। কারণ কভার লেটার ভালো হলেই সে আপনার প্রোফাইল দেখবে। সুতরাং কভার লেটার সুন্দর করে লিখতে হয়।
এক্ষেত্রে কার্যকরী টিপস হলো, কভার লেটারটা হবে এরকম- আপনি বায়ারের জব ডেসক্রিপশন ভালোভাবে পড়েছেন। এবং পড়ে মনে হয়েছে আপনি-ই এই কাজের জন্য উপযোগী। অতীতে এ ধরণের কাজ করেছেন। সুতরাং আপনি খুব সহজেই এটা করতে পারবেন।
এসবই সংক্ষেপে পয়েন্ট পয়েন্ট করে লিখবেন। দেখবেন আপনাকে ইন্টারভিউতে ডেকেছে। এবং কাজও পেয়ে গেছেন। অনেকে ইন্টারভিউ শুনলেই ভয় পেয়ে যান।
ইন্টারভিউতে ভয় পাওয়ার কিছুই নেই। ইন্টারভিউর অর্থ হলো- বায়ার আপনার কাছে জানতে চাইবে আপনি এই কাজ আগেও করেছেন কিনা? কখন শুরু করতে পারবেন? কত সময় লাগবে ইত্যাদি। স্মার্টভাবে প্রশ্নগুলোর জবাব দেবেন। অতিরিক্ত কোনো কথা বলবেন না। বায়ারকে ’স্যার’ না বলাই শ্রেয়। মি. এক্স/ওয়াই বলুন। এতে বায়ার খুশি হয়।
লক্ষ্যণীয়, আপনি যে কাজ জানেন সেই কাজ করতে যাওয়াই ভালো। কাজ না জেনে অযথা কোনো কাজে বিড করতে যাবেন না। কারন এতে করে আপনি যদি কাজটি পেয়ে যান তাহলে কাজটি শেষ করতে না পারার কারণে আপনি টাকা এবং ফিডব্যাক কোনোটাই পাবেন না। আর যদি ফিডব্যাক পানও সেটা হবে নেগেটিভ। যাতে করে আপনার ভবিষ্যতে কাজ না পাওয়ার সমূহ সম্ভাবনা থাকে।
আর সবচেয়ে বড় কথা হলো- এতে করে দেশের ভাবমূর্তি নষ্ট হয়
সংগৃহীত
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×