বালিঘড়ি/আজম মাহমুদ
(কয় দমে হয় দিন রজনী ঘুরানা ফিরানা,
কয় দমে বাজে ঘড়ি করোরে ঠিকানা- লালন সাঁই)
কুয়াশা ভেঙ্গে গেলে শূণ্যস্থান দখল করে
কিছু স্বচ্ছ বাতাস- কুয়াশার বিপরীতে যেন আশা
সহস্র বছরের ইতিহাস একপাতায় কুয়াশা-অন্যটায় আশা।
এখনও আরব সাগরের নিচে বালিঘড়িতে সময়
মেপে যায় সৌদী বাদশা’র গোলাম,
এতো শতাব্দির পর তবু কাটলো না- জলের তৃষ্ণা,
অন্ধকারের ভয় কিংবা মৃত্যু বঞ্চিতদের কষ্টপ্রদোষ।
মঙ্গল গেলে শনি আসে
শনি গেলে ফিরে মঙ্গল
যেন ‘বালিঘড়ি’, একই বালিতে মাপা হয় পৃথিবীর বয়স।
১৮.১২.২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




