তুমি এখন ঘুমিয়েছো তো .........জান , রাত কয়টা বাজে । ১২ টার মত বাজে। আমার কেন যেন ঘুম আসছেনা আজ। তোমাকে আজ ভীষন মনে পড়ছে। কিন্তু রাত অনেক হল তাই তোমাকে আর ডিষ্টার্ব করলাম না। তুমি হয়তো ঘুমিয়ে আছ, শুধু শুধু কেন তোমার ঘুম ভাঙ্গাবো। অজথাই ঝামেলা করে লাভ আছে বল?
তাই জানালার পাশে বসে আকাশটাকে দেখছিলাম। আকাশে চাদ উঠেছিল, তাই রাতের আকাশের তারা গুলোকে স্পষ্ট দেখা যাচ্ছিল। হঠাত করে আকাশের এক কোনে কিছু তারা দেখে মনে হল, তারাগুলো তোমার ছবি আমার সামনে এঁকে দিচ্ছে। আমি বারবার দেখলাম,
কিন্তু বারবারই সেখানে আমি তোমার ছবি দেখতে পাই । সত্যি বলছি আমি, বিশ্বাস হচ্ছে না তোমার? আমি আমার ক্যামেরা দিয়ে ছবি তুলেছিলাম কিন্তু তাতে কিছুই দেখচ্ছিলনা।
শুধু ছিল তাতে অন্ধকার আর অন্ধকার। তাই তোমাকে দেখাতে পারিনি। আমার জীবনটা রাতের আকাশের তারাগুলোর মত । আকাশের তারাগুলো তো মিটমিট করে জ্বলে যায়, কিন্তু আমি ছাড়া অন্য কেউ তা দেখতে পায় না। তোমাকে খুব বেশি মনে পড়ছে আজকে। মনে হয় খুব বেশি মিস করছি তোমাকে। হঠাত করে আমার চোখ দিয়ে পানি ঝরতে শুরু করে। কাঁদতে থাকি আমি অবিরাম, কিন্তু কেন তা বুঝতে পারছিনা...
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


