*"রাতপ্রহরে"*
রাতঘুমের প্রহর কড়া নাড়ে আকাশ দেখার জানালায়..
চোখ ভেজানো আড়াল দুঃখে বাতাস ছুঁই ঘুম না আসার বাহানায়!
চৈতী রাতের অন্ধকারভাঙা সোডিয়াম বাতির রঙে..
রংচটা লাগে নতুন পাতাভরা গাছ অদ্ভুত এক ঢঙে!
রাতের রাজপথেও এক চামচ সুখের স্বপ্ন ছলকায় রিকশাওয়ালার গুনগুন গানের সুরে..
বাড়ি ফেরার এই রাতপ্রহরে। ... বাকিটুকু পড়ুন

