somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবণী...

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দূরের মসজিদ থেকে মাগরিবের আযান কানে ভেসে আসছে, ঘরে ফেরা পাখির মতো কোচিং শেষে ঘরে ফিরছে অবণী।
গলির মুখে বখাটে তিনটাকে দেখে চোখে মুখে চিরচেনা বিষন্নতার প্রতিচ্ছবি।
প্রতিনিয়ত অকথ্য কথা শুনতে শুনতে আজকাল সয়ে গেছে ,খুব একটা খারাপ লাগে না; কিন্তু অবণী ভেবে পায় না প্রতিদিন এগুলো বলে বখাটে গুলো কি আনন্দ পায়।

ঘরে আছে দুঃসম্পর্কের এক মামা। বাবা মারা যাওয়ার পরপরই এই মামাই তাদের দেখভালো করছেন।
অবণীর বয়স বাড়ার সাথে সাথে মামার মাঝেও কি যেন এক পরিবর্ব্তন এসেছে তা কেবল অবণীই বুঝতে পারে;অন্য কেউ বুঝে না।
পুরুষেরা কি চায় তা বুঝার অসাধারণ এক ক্ষমতা স্রষ্টা কেবল মেয়েদেরই দিয়েছেন,অবণীও ব্যতিক্রম নয়;সবই বুঝতে পারে।
অন্যান্য সব মেয়েদের মতোই অবণীর দুর্বলতাও সামাজিক দ্বায়বদ্বতাতেই,এই দ্বায়বদ্বতার দেয়াল ভেদ করার মতো ক্ষমতা অবণী কেন কোন মেয়েরই নেই।

আজ ছুটির দিন অবণীর কোচিং নেই।
মেয়েদের অলস বিকেলগুলো কাটে কবিতা লিখে, জানালার গ্রিলে কিংবা ছাদের রেলিং ধরে স্নিগ্ধ নীল আকাশ দেখে।
আকাশ দেখার মাঝেও একরাশ ভালোলাগা কিংবা কষ্ট লুকিয়ে থাকে,আকাশ দেখতে দেখতে মাঝে মাঝে কাউকে খুব মনে পড়ে যায়।
অনির কথা এখন খুব হচ্ছে অবণীর। জীবনের প্রথম প্রেম আর যাই হোক চিরতরে ভুলা যায় না।
অনিকে বলতে না পারা অনেক কথা জমে আছে অবণীর বোবা কুঠুরিতে,কিন্তু কুঠুরির দেয়াল কোনদিন ভেদ করা হয়ে উঠেনি।

সহজ সরল চেহারার পেছনেও অনির অন্য একটি চরিত্র কেউ না দেখুক অবণী ঠিকি দেখেছে।
আজো বদ্ব দুপুরের বন্ধ ঘরের আবেগ অবণীকে তাড়া করে।
সেদিনের কান্না বালিশ ব্যতিত কেউ শুনেনি;কেউ না। ।

অলস বিকেল ফুরিয়ে যায়।
রাত ভোর হয়।

এখনো অন্ধকার রাতে অবণী চোখের কোণে জল জমা করে,আবার ভোরের আলোয় সেই জল মুছে ফেলে হাসিমুখে ব্যস্ততায় মিশে যেতে হ্য়।একটি নীরব রাত অনেক কথা বলে।

বাবা না থাকা পরিবারগুলোর মেয়েদের বিয়ে একটু আগেভাগেই হয়ে যায়।
মেয়েগুলো সুন্দরী হলে বিয়ের বাজারে খুব একটা অপেক্ষা করা লাগে না,অবণীকেও অপেক্ষা করতে হলো না।
অনির কথা ভাবতে ভাবতে কাক ডাকা দুপুরে ঘুমের ঘরে তলিয়ে গেছে অবণী,
তাকে জড়িয়ে ধরে আছে তার মামা...
কোন পশুর হিংস্রতা অবণী না দেখলেও বদ্ব ঘরে সেদিন দুপুরে মামার হিংস্রতা সে ঠিকি দেখেছিল।
কিন্তু কিছুই করার ছিল না।

এত কিছুর পরও অবণীকে আবারো কুমারী সাজতে হবে।
কারো বউ সাজতে হবে।
নতুন করে হাসতে হবে।

অবণীর হাসিমুখ আজকাল দেখা যায় না,তবে সে ভালো আছে।
শুধু দুপুর হলেই একটু ভয় পায়;ঘুমের ইন্জেকশানে আবারও শান্ত হয়ে উঠে।
শেকল ভেদ করে মামা কিংবা অনি কেউ কাছে আসতে পারে না;কেউ না। । ।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×