somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ্যাম্বুলেন্স

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অ্যাম্বুলেন্সের শব্দে আমি আজো ভয় পাই , আমার রোমকূপে এখনো শিহরণ জাগে।

২০০৯ এর গল্পঃ
বাবার হাত ধরে সবে অনির স্কুলে যাওয়া শুরু। আমি আর অনি ছিলাম দুই ভাই,জ্বীনগত কারণে আমরা দুই ভাই হলেও চারিত্রিক ভাবে একে অপরের বিপরিত। অনির কার্টুন পছন্দ ছিল আমার ছিল ক্রিকেট;সে ছিল দুষ্টু আমি শান্তশিষ্ট।
কিন্তু সত্যি বলতে একে অন্যের প্রতি ভালোবাসার বিন্দুমাত্র কমতি ছিল না।

বৃহস্পতিবার এমনিতেই সরকারী স্কুলগুলোতে হাফ ক্লাস হয়,তবু্ও সেদিন মা এসে ২ ক্লাস শেষে ছুটিতে আমাকে বাসায় নিয়ে আসলেন:ঠিক বাসায় না বাসার পাশে ঢামেকের ইমার্জেন্সি ইউনিটে...
বাবা,মা,স্কুল ড্রেস পড়া ছোট্ট আমি, অনি সবাই ছিল সেখানে!

অনির চেহারায় এক ধরণের বিশেষত্ব আছে।
কোন বিশেষণের সাথে এই বিশেষত্ব মিলানো যাবে না।।
মায়াময় চেহারা বেয়ে লাল রক্ত গড়িয়ে পড়ছে হাসপাতালের ফ্লোরে,অনিকে জড়িয়ে ধরে মায়ের আর্তনাদ;বাবাও নির্বাক দৃষ্টিতে সাদা বেডে তাকিয়ে আছে।

বাবা অনি এইভাবে সাদা বেডে শুয়ে আছে কেন??
ও বাবা .. কিছু বলছো না কেন???
ধরা গলায় বাবা জবাব দিলেন- এ ক্সি ডে ন্ট...

৩ রাত্রি কেউ বাসায় ফিরিনি,জীবনের প্রথম রাত জাগার গল্পগুলো এখান থেকেই শুরু।
চতুর্থ দিন দুপুরে সাদা অ্যাম্বুলেন্সে অনি ঘরে ফিরে এসেছিল!
বাসার গেটে একরাশ জটলা,সবাই অনিকে দেখার অপেক্ষায় অপেক্ষারত!
নাকে কানে তুলো দিয়ে ঘুমিয়ে আছে দুষ্টু ছেলেটা,মাথায় কাছে আগরবাতি পুড়ছে।।

গতকাল অনির ৭ম মৃত্যুবার্ষিকী ছিল।
দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল,সময়ের সাথে মানুষগুলো বদলে যায়!
বদলায়নি বাবা,বদলায়নি মা।
বদলে গেছি আমি,হয়েছি স্বার্থপর....
বাবা গভীর রাতে নীরবে অশ্রু বিসর্জন দেয়,মাও দেয়ালে টানানো অনিকে অাদর করে চুমো খায়।
আর আমি.....!!
আমি,অনিকে এখনো ব্লগ নামক ডায়েরিতে বাঁচিয়ে রাখার মিথ্যে চেষ্টা চালিয়ে যাই।

অনি জানি তুই ভালো নেই,
বৃষ্টির পানি চুয়ে তোর গায়ে পড়ে!
এক সাদা কাফনে জড়িয়ে আছিস অনেকদিন। ।
তুই কি জানিস আমাদের ভালো থাকা ঝুলে আছে সীমান্তের কাঁটাতারে শুধু "তুই" নেই বলে।

আজো বৈশাখ মাস।।
এখনো ঠিক মধ্যদুপুর।
একটি অ্যাম্বুলেন্স হুইসেল বাঁজিয়ে কবর কিংবা হাসপাতালের পাণে ছুটে চলছে।।
সেখানে শুয়ে আছে অনি কিংবা অন্যকেউ।
ঝুলে আছে একটি পরিবারের সুখ অথবা শোক। । ।


সাবধানতাঃ রাস্তা পারাপারে সতর্ক হোন।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×