আমি বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে
শেষ করব তোমার ভালবাসা।
পা দিয়ে পিষে ফেলব
তোমার মনের প্রত্যেকটি স্বপ্ন
প্রতিটি আশা।
আমি অতটা মহৎ নই।
আমি ছুরি দিয়ে রক্তাক্ত করে দেব
তোমার হৃদয়ের সবকটি দরজা
সবকটা জানালা।
বোমা মেরে উড়িয়ে দেব মাথার খুলি
বন্ধ করে দেব হৃদয়ের সব খেলা।
আমি অতটা ভাল নই যে,
মেনে নেব তোমার চলে যাওয়া।
আমি সিগারেটের আগুনে পুড়িয়ে দেব
তোমার হাতের সবকটা আঙ্গুল।
আর পোড়াব তোমার বিশ্রি দুটো চোখ।
সিরিঞ্জের সূচ দিয়ে ছিদ্র করে দেব
তোমার শরীরের সবগুলো লোমকূপ।
আমি অতটা ভাল নই যে,
মেনে নেব তোমার নতুন প্রেম।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১০ বিকাল ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


