তুমি আর কথা বলতে পারবে না।
কথা বলতে গেলেই কুকুরের মত ঘেউ ঘেউ
শব্দ বের হবে তোমার মুখ থেকে।
আমি তোমাকে অভিশাপ দিচ্ছি
তুমি আর কাঁদতে পারবে না।
যখনই তুমি কাঁদতে যাবে ফোটা ফোটা
রক্ত বের হবে তোমার চোখ থেকে।
আমি তোমাকে অভিশাপ দিচ্ছি
তুমি আর নিঃশ্বাস নিতে পারবে না।
যখনই নিঃশ্বাস নিতে যাবে, পৃথিবীর সকল দুর্গন্ধ
সব আবর্জনা তোমার নাকে প্রবেশ করবে।
আমি তোমাকে অভিশাপ দিচ্ছি
তুমি আর খেতে পারবে না।
খুব খিদে পেলে যখন খেতে যাবে
খাবারগুলো পোকা হয়ে কিলবিল করতে থাকবে।
আমি তোমাকে অভিশাপ দিচ্ছি
তুমি আর হাঁটতে পারবে না।
পথে বের হলে প্রতিটি ধূলিকণা কাঁটা হয়ে
তোমার পায়ে বিধে রক্ত ঝরাবে।
আমি তোমাকে অভিশাপ দিচ্ছি
তুমি আর কিছু শুনতে পারবে না।
অনেক আগ্রহ নিয়ে যখন কিছু শুনতে যাবে
মৃদু সুরও তোমার কাছে বজ্রপাতের চেয়েও ভয়ঙ্কর লাগবে।
আমি তোমাকে অভিশাপ দিচ্ছি
তুমি আর কিছুই ভাবতে পারবে না।
সবকিছু মেনে নিয়েও যখন বাঁচতে চাইবে
তখনই আমি আবার অভিশাপ দেব।
তুমি ধ্বংস হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১০ বিকাল ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


