মাঝে মাঝে আপনি লক্ষ করেন যে, রাস্তাঘাটে কিছু অপরিচিত মানুষ আপনার দিকে ভীষণ অদ্ভুত ভাবে তাকিয়ে আছে! যদি আপনি মেয়ে হন, তাহলে আপনার মানে হতেই পারে যে ওই অদ্ভুত ভাবে তাকিয়ে থাকা মানুষটা আপনার সৌন্দর্যে মোহিত হয়ে গিয়েছে! কিন্তু আসলে তো তা নয়!
আসলে ঘটনা ঘটে কী, ওই অদ্ভুত ভাবে তাকিয়ে থাকা মানুষটা ভীষণ কনফিউশনে থাকে। আপনাকে কোথায় যেন দেখেছে বলে মনে হয় তার। কিংবা তার কোনও ভীষণ পরিচিত মানুষের সাথে আপনার চেহারার সাথে অদ্ভুত মিল হওয়ায়, সেই মানুষটা আপনার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে যাচাই করার চেষ্টা করছে যে, আপনি কি সেই অতি পরিচিত মানুষ কিনা!
আপনি যদি মেয়ে হন, তাহলে আপনার মনে হতেই পারে, আমি কিভাবে এত কিছু জানি! আসলে হয়েছে কি, আজ এরকমই অদ্ভুত ভাবে তাকানোর শিকার হই আমি! যেহেতু আমি ছেলে, তাই ওই ছেলের কাছে জিজ্ঞাসা করলাম যে, ভাই আমি তো মেয়ে না! এভাবে তাকিয়ে আছেন কেন? রূপ কী বেয়ে বেয়ে পড়তেছে?
ছেলেটা থতমত খেয়ে বলল, ভাই আসলে আপনার চেহারা আমার ফুফাতো বোনের মতো, তাই অবাক হলাম..
আমি রীতিমতো শক খেলাম! আমি আর কিছু বলিনি ছেলেটাকে। মনে মনে বললাম, আমার মতো দেখতে মেয়ে? তাহলে বড় জঘন্য দেখতে সে...
তার পরক্ষণেই একটা মেয়ে আমার অদ্ভুত ভাবে তাকানো শিকার হল! তার চেহারা অনেকটা আমার এক এক্স প্রেমিকার মতো! আপনিও হয়তো কোথাও না কোথাও কোনও মানুষের দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে ছিলেন। কেউ যদি আপনার দিকে ওভাবে তাকায়, তাহলে আলগা ভাব নেয়ার দরকার নাই...
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




