ডর্টমুন্ডের বিশাল শূন্যতার জলায়
এদিক সেদিক মুক্ত বলাকার ওড়াওড়িতে
উভচড়ীয় মুগ্ধতা। দিগন্তরেখায় বিলীন
উদ্দামতার না পাওয়ার হাহাকার।
যতনে জাগিয়ে দেয় আদিমতা
এক সুদূরের কল্পনায়।
মনের বাগান জুড়ে এক ঘন কুয়াশা
যেন এক সদ্যস্নাত কুমারী, অসূর্যস্পর্শা।
যতনে রক্ষায় মত্ত তার
সমস্ত লুকোনো সম্পদ।
কিছুটা দূরে কালো এক ছোপ
তারপর আরেকটি, পরেরটি
যেন লজ্জাশীলার আরাধ্য সেই
কাঙ্খিত ওষ্ঠের তিল।
যেখানে কৈশরীয় কল্পনায় প্রগাঢ় চুমু খাওয়া
শত শতবার, সহস্রবার, হাজারবার।
অলক্ষে ছিল প্রয়াস,
এক ঝটকায় কাছে পাবার।
ফ্রয়েডীয় উন্মত্ততায় সারাক্ষনের ছটফট
চাতকীর তৃষ্ণার ন্যায়,
এক ঝলকের মোৎসার্ট
বিটোফেনের সিম্ফনীর চেয়েও
অলিন্দজুড়ে গভীর এক শিহরন।
ছিল চোরা অবলোকন,
মনের সেলুলয়েডে হুবহু রক্ষন, যেমন:
এক পাকা শিকারী
তার আরাধ্য শিকারের উপর।
ঘুম পালানো দেবী দর্শন।
অলক্ষে সিক্ত চুলে ঘ্রানের ব্যাকুলতায়
শারীরিক বায়োস্কোপ দেখার
হার না মানা পণ।
মাঝে মাঝে ঘন শ্বাসের ওঠানামার সাথে
আচানক আড়মোড়ার ভাব,
সবই গোগ্রাসে গেলা।
কুয়াশার মাঝেই পর্তুগীজ নাবিক হওয়া
ঢেউয়ের সাথে হারিয়ে যেতে চাওয়া-
ভাঁজের খাঁজে খাঁজে রহস্য খোঁজা, আর
পুলকিত আবেশে আবেশিত হওয়া,
স্পন্দিত হওয়া, অবিশ্বাস্যতার বেগে
যেন সব খুঁজে পাওয়া বা লুট করা
বিজয়ী এক ঝড়ো কৃষ্ণের হাসিতে।
অত:পর, হঠাৎ কবি হয়ে ওঠা।
ধাপে ধাপে পাহাড়চূড়োর বিবরন,
লবনজলের ঘনত্বের বিবরন
আর বালুকাবেলায় গাঙচিলের
হতাশার বিবরন।
পরিশেষে:
নদী সাগরের যৌথ মিলন।
ক্ষনিকেই বাস্তবতার মিশেলে চলে আসা
ও ধীরে ধীরে কুয়াশার ক্ষয়ে যাওয়া।
*****
তারিখ:২২শে আশ্বিন,১৪১৮
মতিঝিল,ঢাকা।
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।