শীতের আবরণের রহস্য বোঝে নাকি কেউ?
বুঝতে না বুঝতেই শুরু ঝরা পাতার ঢেউ...
মৌসুমী সময়ের বিভ্রমে কাঁপছি একা দাঁড়িয়ে
সূর্যের গতিপথ এ পাশটির কথা বারে বারে
ভুলে যায়। হাওয়াতট মাড়িয়ে ছুটে ওপাশের
পথে, যেন জাদুকরী কুঁয়াশার বীরদর্প রথে।
প্রতিবেশী ধূসর গাছেরা আরো ধূসর হয়ে
প্রতিযোগিতায় নামে, একটু হেলে আচমকা
বন্ধু হতে আমন্ত্রণ জানায়! ভাবনায় পিছু
হটি, চিন্তামগ্ন হই। হ্যাঁ, আমাকেই মানায়।
শীত ছোঁয়া আমাকে ছোঁয়। পাহাড়কে ছোঁয়
ওই ডানে, শুধোয়: এক হওয়া আলেখ্যের
যত কথা, পার্থক্য নেই কোন, বিবর্ণ হয়ে
দ্রোহে ভাসে রিক্ত ফুল পাখিরা যত বুনো।
আমিও আবেশিত হই, দীর্ঘ বিষাদেরই তালে
তীব্র মধ্যশীতকাল যাত্রার এ শুরুর প্রাক্কালে।
হিমসওয়ারী হই স্লেজ গাড়িতে। ঝরা পালক
বিনিময়? মিলেমিশে শীত আবরনেই তা হয়।
আমি ঠায় দাড়ানো এক জমাটবৃক্ষে রুপান্তরিত হই।
আলোকরশ্মি ভুলে যায় জমাট বৃক্ষের যত ইতিকথা-
ও ধূসর, প্রিয় বাদামী শীত প্রথা!
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।