স্থলচর
অনেক খুঁজেও
কোন রাস্তার দেখা মেলেনা আজ।
কেবলি পথ ভুল হয়ে যায়..
ভুল পথে ধাবমান হই ঝলকানো আলোয়
হুঁশ হারিয়ে ছুটি ত্রস্ত পায়ে
নেশা ধরানো চ্ছটার পিছু পিছু
এক প্যাঁচানো পথে
কাল্পনিক কোন রথে।
বুঝতে পারি, এ জ্বর নয় অন্য কিছু
অন্য কোন শাখাপ্রশাখাময় ভাবনা যতন
ঘিরে আছে ঘোর লাগানো নেশার মতন।
বনভূমে, আমি চলেছি প্রাচীন পথের খোঁজে।
বৈকালিক ছায়ার ছুড়ে দেয়া প্রশ্নের তীরগুলো
সম্ভোগে এক হায়ারোগ্লিফিক্স হয়ে ধরা দেয়
দূরে দূরে উড়ে বেড়ায় অচেনাভাবে
প্রবেশ করতে দেয়না ভেতরে..
বড্ডো আনমনে করে তোলে, ক্বচিৎ দাঁড়ালে
অপসৃয়মান হয়ে জুড়ে বসে ভাবনার আড়ালে।
জলচর
তবুও একই পথে ঘোরাঘুরি হয় বারবার।
সাম্পানী নাও ভাসানোর ইচ্ছে জাগে যখন তখন
নতুন পাড়ের সন্নিকটে কোথাও নোঙ্গর তুলি
ইচ্ছে মতোন হাল ঘুরাই উত্তর দক্ষিন পূর্ব পশ্চিম
চষতে থাকি আমুন্ডসেন হয়ে, কঠিনময় ব্রত
মেরু থেকে মেরু যতো সব, না পৌছানো পথ।
উভচর
পথেরা আজ যেন সব রঙচটা হয়েছে।
গজিয়েছে শ্যাওলা, বুনো বুনো উঁচু ঘাস
হেলে দুলে জীর্ণ হয়ে দাঁড়িয়েছে
দিন বয়ে যায়, রাত বয়ে যায়
অনন্তকাল প্রতীক্ষায়
আবিষ্কারে ক্লান্ত পথ
শুধু উভচর হয়ে যায়।
*****
১৬ই পৌষ,১৪১৮
মতিঝিল, ঢাকা।
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।