হয়তো কোন নাবিক আমন্ত্রণ জানায়নি তোমাকে
সুযোগ করে দেয়নি জাহাজে ওঠার
তাই বুঝতে পারোনি, কম্পাস সেক্সট্যান্ট এর নৈকট্য
কিভাবে ঝড় তোলে নিমিষে?
কিভাবে প্রপেলার ঘুরে চলে
ক্রমাগত নীল জলে মিশে?
কোন কোন মুহুর্তে
কেন পালবিহীন মাস্তুলকে রহস্যময় মনে হয়?
যা উন্মোচন করে ডুবোচরে আটকে যাওয়া
থমকে যাওয়া নাবিকের অস্ফূট চাহনি, সাথে
স্থির হয়ে থাকা কোন এক আইসবার্গের প্রতিচ্ছবি
কল্পনায়ও যা ধরতে পারেনি কোন বিমুগ্ধ কবি।
অত:পর, ধারাবাহিকতার প্রশ্নে
সংশ্লিষ্ট হতে চেয়েছিলে ইঞ্জিনগুলোর গভীরে
পারোনি, শুধু অনুভব করেছিলে জলরাশির ঘনত্ব
ঢেউয়ের অভাবে আহত হলে
ময়ূরকন্ঠীনীলজল সান্নিধ্যের কলা
এ যাত্রায় তাইতো হয়নি বলা।
অপেক্ষায় থেকো..
যদি কখনো নাবিক হই
আমন্ত্রণ জানাব খোলা ডেকে ওঠার
স্বত:স্ফূর্ততায় চলে এসো
অক্লান্ত বয়ে চলা ঢেউয়ের পাশে
কিছুটা সময় বসো।
*********
৩০ই চৈত্র, ১৪১৮
মতিঝিল, ঢাকা।
[সকলকে বাংলা শুভ নববর্ষ-১৪১৯ এর শুভেচ্ছা]
প্রথম আলো লিংক:
http://prothom-aloblog.com/posts/18/158502
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।