একদম এই অনুভূতিটা হয়েছিল কিছুদিন আগে একটা বিয়েতে গিয়ে। বাঙালী ললনারা শাড়ি পড়েছিল। শাড়ি ভাল লাগে, কিন্তু রুচিশীলতা আর নগ্নতা মিলিয়ে ফেলার চেষ্টাকে বিরক্ত লাগে। মজার একটা ব্যপার খেয়াল করলাম, এক একজন ললনা হেঁটে যায়, পিছু পিছু তাড়া করে কয়েক জোড়া ক্ষুধার্ত চোখ। চলার ছন্দ, কোমর আর নিতম্ব মাপামাপি করতে থাকা চোখ। নিতান্তই ভদ্র ছেলেরা যেভাবে তাকায় সেটা তৃতীয় পক্ষ হয়ে খেয়াল করাটা ইন্টারেস্টিং। খুব দ্রুত, উপর থেকে নিচে কয়েক মুহূর্তের জন্য। সামনে অবশ্য, 'আপু, কিছু লাগবে?'
ঘটনা হচ্ছে, সুন্দর হওয়ার, আকর্ষণীয় হওয়ার, 'আকাংখিত' হওয়ার ইচ্ছা আমাদের ইন বিল্ট ক্যারেকটারিস্টিক। কে না চায় সুন্দর হতে? কিন্তু প্রশ্ন হলো, কার জন্য সুন্দর হব? যাকে ভালবাসি না, কোন রকম সম্পর্কই গড়ে উঠে নি, তার ক্ষুধা মেটানোর সার্ভিস দেয়ার দাসীগিরিতে লিপ্ত হওয়ার জন্য সুন্দর হব?
কিছুদিন আগে আমেরিকান টিভি শো 'ওপরাহ' এ কিছু পুরুষের সাক্ষাৎকার নেয়া হয়েছে। পুরুষদের সব সময় দোষারোপ করা হয় অভদ্রতার, অভদ্র ভাবে রাস্তায় মেয়েদের শরীর পর্যবেক্ষনের জন্য। আসলেই এখানে তাদের দোষ ঠিক কতটুকু, ওরা নিজেরা কি ভাবেন? আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিলে কি বলবেন?
সবগুলো পুরুষের জবাব ছিল, 'আরে, মেয়েরা পোশাক পড়ে এমন ভাবে যেন চোখ ফিরানো না যায়। শরীরের বিভিন্ন অংশ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে খুলে রেখে। কি আর বলব, ওদের কনগ্র্যাটস, উদ্দেশ্য সফল হয় ওদের পুরোপুরি। আমরা চোখ ফিরাতে পারি না। এতে এত ক্ষেপার কি আছে? আমরা পুরোপুরি কনফিউজড!'
অদ্ভূত ব্যপার, স্বল্প বসন এবং অসুবিধাজনক পোশাক শুধু মাত্র মেয়েদের ক্ষেত্রেই গ্রহণযোগ্য, পুরুষদের জন্য না! ফরমাল পোশাক, নারীদের জন্য হাঁটু অব্দি স্কার্ট বা বোতাম খোলা শার্ট হতে পারে, পুরুষদের হাফ প্যান্ট চিন্তা করা যায়?
(চলবে)
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৬ ভোর ৬:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



