somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাম ভুলে যাওয়া... বিড়ম্বনা!

১০ ই আগস্ট, ২০০৬ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোগটা আমার আছে। নাম ভুলে যাওয়ার রোগ। একটু প্রকট আকারেই আছে। হুট হাট ফুট ফাট মানুষের নাম ভুলে যাই। খুবই বিব্রতকর একটা সমস্যা।

সেদিন দেখা হল চার বছর আগে পরিচয় হওয়া একটা মেয়ের সাথে। চার বছর আগে ওকে একবারই দেখেছিলাম। মিনিট বিশেকের জন্য। কথা বার্তা যা হয়েছে তার অনেকটুকুই বিস্তারিত মনে আছে আমার। গড়গড়িয়ে কথা বলছিল। কিছুদিন আগে চুল কেটেছিল, তাই নিয়ে আন্টির রাগ। ওর শখ ছবি অাঁকা, খাতা বের করে ছবি দেখাচ্ছিল। ম্যাকার্থার গার্লসে যেত। ওর বন্ধু আসিফ আমাদের বাসার কাছেই থাকত, ওকে নিয়ে গল্প হল।

সব মনে আছে!

চেহারা দেখেই আমি চিনে ফেললাম, যদিও চুল অনেক বড় হয়েছে। কিন্তু অনেক মাথা ঝাঁকিয়েও কিছুতেই, কিছুতেই নাম মনে করতে পারলাম না। বেশ অনেক্ষন অপেক্ষা করার পরে একজন ওকে 'নিমি' বলে ডাক দেয়ার পরে গিয়ে পরিচয় দিলাম।

এতো চার বছর আগের কথা, এই একটু আগে পরিচয় হল, অথচ নাম মনে নেই এমনও হয়। সেদিন লেকচারের পরিচয় হল একটা মেয়ের সাথে। এরপর থেকে মেয়েটা প্রতিদিন আমাকে দেখলেই নাম ধরে হাঁক দেয়, 'হাই আস্তমেয়ে'... আমি শুধু একটা অপরাধী 'হাই' বলি প্রতুত্তরে, নাম যে মনে নেই!

কত্ত চেষ্টা যে করি নাম মনে রাখার... নাম শোনার পরে কিছুক্ষন আউড়িয়ে নেই, মনে মনে মুখস্ত করি। সুযোগ থাকলে ডায়রীতে লিখে রাখি।

বুঝতে পারি যার নাম মনে থাকে না, ব্যপারটা তার জন্য খুব অপমানজনক। বিশেষত আমার নাম যদি ওর মনে থাকে। মনেই হতে পারে ওকে অবহেলা করছি। তাই খুব সাবধানে থাকার চেষ্টা করি কিছুতেই যেন না বুঝে! এক একবার কত যে ফন্দি বের করি... মোবাইল বের করে নাম্বার বা ইমেইল এডরেস নেয়ার কথা বলে জিজ্ঞাসা করি, 'তো, তোমার নাম কি করে যেন বানান করো?' ক্লাসে হলে খাতাটা নিয়ে উল্টে পাল্টে দেখার ভান করে নামটা দেখে নেই।

কিছু কিছু মানুষ আছে, কয়েক মিনিটের জন্য পরিচয় হলেও নাম ভুলেন না। কি যে হিংসা করি ওই মানুষদের! সাধারন জিনিস ভুলে যাওয়ার রোগ আমার নেই। বললাম না, পুরো ইতিহাস মনে থাকে। পড়া মুখস্তের সময়ও বরাবর দেখেছি অন্যদের চেয়ে কম সময়ে কাজ হয়ে যায়। তবু নামটা... কি বিচ্ছিরি মার্কা জটিল সমস্যা! কি যে করি!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭




ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা,... ...বাকিটুকু পড়ুন

×