এলোনা বেলোনা কলাপাতা ঝুম, নষ্টালজিক শিশুবেলায় নিশ্চুপ নিথরতা প্রাকটিসের গেম এখন স্মৃতির কবরস্থানে ভাঙাদেয়ালের কোনায় কোনায় জমে থাকা শ্যাওলায় পিচ্ছিলতা বাড়ায়। ভাগ্যিস ঝুম করে ষ্টেচু হবার সে খেলার খেলোয়ার হবার সুযোগ শিশুকালে অজান্তে ধরা দিয়েছিল। সারি সারি কলা গাছ কেটে কেটে ধর কল্লা ভিন্ন ভিন্ন তবুও ঝুম মেরে পরে থাকে মাঠে ঘাটে, কলা গাছ না হতে পারি ওর মতো নিরুত্তাপ ভাবান্তরহীন হাই তুলে তুলে ঝুম মেরেই পড়ে থাকি। ওদিকে ধোয়ার কমপ্লেঙ্ মিশ্রনের ধ্বংসহাসি র কুন্ডলী আশেপাশের বাতাসে খিচুনির রোগ ছড়াচ্ছে , ছড়াক। বিষ এর ক্লিন হার্ট অপযাত্রায় মর মর নারী শিশূ ময়দানে কিংবা ঘরে ।আমারে কেন ডাকবে। আমি ঝুম খেলায় ওস্তাদ। বিধর্মী বিধায়ক অন্যায় এ দোষী বিধায় ধর্মের শিং ওয়ালা সৈন্য আমার তোমার সব দেশে ঐ যে ও ঘরে মেয়েটাকে দেখায় ধর্মোন্নত শিশ্নর আগা। চেখে দেখোয়। যে শিশু ঝুম খেলবে না বলে একা একা না বুঝেই বিষ বাতাসের দিকে পালায় সেও খেলে , জোড় করে খেলানো হয় থামিয়ে দেয়া হয় কন্ঠ চিরতরে পৃথিবীর কোন স্তর অনুধাবনের আগেই। সব দেখতে দেখতে শ্রেষ্ট ঝুম মারা খেলোয়ার হয়ে পড়ে থাকি নিঝুম, নিঝুমতার আগে শুধু বলে নেই এলোনা বেলোনা কলা পাতা ঝুম। তাও খুব নিচু স্বরে যেন না পায় চলার আগ্রাসী ছন্দে কোন বাধা শিশ্ন আর হাতের অস্ত্র সদা উদ্ধ্যত যে শয়তানগুলোর ।
4ঠা আগষ্ট , 2006 খ্রিঃ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




