somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবিভক্ত ভারতীয় কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড মুজাফ্ফর আহমদের জন্ম

০১ লা আগস্ট, ২০০৯ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবিভক্ত ভারতীয় কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড মুজাফ্ফর আহমদের জন্ম
১৮৮৯ সালের ৫ আগষ্ট অবিভক্ত ভারতীয় কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড মুজাফ্ফর আহমদ সন্দ্বীপের বৃহত্তম গ্রাম মুছাপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মনসুর আলী মোক্তার। কমরেড মুজাফ্ফর আহমদ প্রথমে মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন। পরে মাদ্রাসা ছেড়ে দিয়ে কার্গিল হাই স্কুলে ভর্তি হন। তিনি নোয়াখালী জিলা স্কুল হতে ১৯১৩ সালে প্রবেশিকা পরীক্ষা পাস করেন। আই.এ.পরীক্ষা ফেল করে তাঁর প্রাতিষ্ঠানিক পড়াশোনার সমাপ্তি ঘটে।
১৯১৭ সালে রাশিয়ায় ঐতিহাসিক অক্টোবর বিপ্লব সংঘটিত হয়। এর প্রভাব কমরেড মুজাফ্ফর আহমদের ওপর পড়ে। তিনি ১৯২০ এর দিকে সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। কমরেড মুজাফ্ফর আহমদ ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা। বাংলার কমিউনিস্ট আন্দোলনের জনক। কমরেড মুজাফ্ফর আহমদ 'বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির' সহকারী সম্পাদক ছিলেন। কবি কাজী নজরুল ইসলাম ও মুজাফ্‌ফর আহমদের যুগ্ম সম্পাদনায় কলকাতা থেকে 'দৈনিক নবযুগ' বের হয়েছিল। মুজফ্‌ফর আহমদ সাপ্তাহিক নবযুগ , গণবাণী পত্রিকারও সম্পাদক ছিলেন। 'মিরাট কমিউনিস্ট ষড়যন্ত্র মামলা' (১৯২৯-৩৩) ছিল পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম রাষ্ট্রীয় বিচার। এই মামলার অন্যমত আসামী হিসেবে মুজফ্‌ফর আহমদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। পরে আপীলে সাজাক্রমে ৩ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছিলো। মুজফ্‌ফর আহমদের লেখা 'ভারতের কমিউনিস্ট গড়ার প্রথম যুগ', 'প্রবাসে ভারতের কমিউনিস্ট পার্টি গঠন', 'আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি' সমকালের কথা প্রভৃতি গ্রন্থ বিশেষভাবে সমাদৃত হয়েছে। মুজফ্‌ফর আহমদের স্মৃতি ধরে রাখার জন্য কলকাতার রিপন স্ট্রীটের নাম পরিবর্তন করে মুজফ্‌ফর আহমদ সরণী করা হয়েছে। মহাজাতি সদনে রবীন্দ্রনাথ ও সুভাষ বসুর সাথে মুজফ্‌ফর আহমদের তৈল চিত্র হয়েছে স্থাপিত। কলকাতায় অবস্থিত সি.পি.আই. (এম) এর দফতর ভবনটির নামকরণ করা হয়েছে মুজফ্‌ফর আহমদ ভবন। এখানে স্থাপিত হয়েছে তাঁর প্রস্তর মূর্তি। ৫ আগস্ট ১৯৮৯ মুজফ্‌ফর আহমদের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতীয় আইন সভায় তাঁর প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। মুজফ্‌ফর আহমদ একমাত্র কন্যা সন্তানের জনক ছিলেন। তাঁর জামাতা কবি আব্দুল কাদির আমাদের সাহিত্যাঙ্গনে এক অতি পরিচিত ব্যক্তিত্ব। তিনি মাহে নও পত্রিকার সম্পাদক ছিলেন।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×