somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব্যসাচী লেখক কবি সিকান্দর আবু জাফরের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ

০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব্যসাচী লেখক কবি সিকান্দর আবু জাফরের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজঃ
সিকান্দর আবু জাফর ১৯১৯ সনের ১৯শে মার্চ সাতক্ষীরা জেলার তালা থানার অন্তর্গত তেতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সমকাল সম্পাদক সিকান্দর আবু জাফর হিসেবে সুপরিচিত। কবি সিকান্দর আবু জাফর তালা বি,দে, উচ্চ ইংরেজী বিদ্যালয় এবং কলকাতার রিপন কলেজ থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেন।
কবি সিকান্দর আবু জাফর ছিলেন একজন সব্যসাচী লেখক। সাহিত্যের প্রায় সকল অংগণেই যথা - কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ সর্বত্র তিনি স্বাচ্ছন্দে সঞ্চরণ করেছেন। তিনি অনুবাদ গ্রন্থসহ কয়েকটি পাঠ্য-পুস্তকও রচনা করেছেন। তাঁর রচিত সিরাজ-উদ্দৌলা নাটকটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ্য পুস্তক হিসেবে এখনও ব্যবহৃত হচ্ছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে যে অবিস্মরণীয় গণ-সংগীতটি কোটি কোটি বাঙ্গালীকে যুদ্ধ জয়ের প্রেরণা যুগিয়েছে, সেই গণসংগীত, "সংগ্রাম চলবেই/জনতার সংগ্রাম চলবেই/আমাদের সংগ্রাম চলবেই" এর রচয়িতা ছিলেন কবি সিকান্দর আবু জাফর। মুক্তিযুদ্ধের উষালগ্নে, ৭ই মার্চ ১৯৭১ সনে তত্কালীন 'দৈনিক পাকিস্তান'-এ প্রকাশিত হয় কবির অপর অবিস্মরণীয় বিদ্রোহী কবিতা 'বাংলা ছাড়ো'।
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ৭১-এর আগষ্ট মাসে তিনি ইয়াহিয়ার নৃশংস হত্যা ও ধবংসযজ্ঞের বর্ণনা তুলে ধরে সারা বিশ্বের বিবেকবান সরকার ও জনগনের নিকট প্রতিবাদ লিপি-আকারে 'অভিযোগ' নামে একটি পুস্তিকা প্রকাশ করে তরুণদের মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করার জন্য আহবান জানান ৷ বিষয়টি সামরিক সরকার জানার পর তিনি কলকাতায় পালিয়ে যান। তখন পুস্তিকাটি স্বাধীন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুনঃপ্রকাশ করা হয় এবং দেশে বিদেশে প্রচারের জন্য প্রেরণ করা হয়। কলকাতাতেই তাঁর সাংবাদিক জীবন শুরু হয়।
১৯৪৩-৪৫ সন পর্যন্ত তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত দৈনিক 'নবযুগ'-এর সংগে সম্পৃক্ত ছিলেন। কলকাতায় 'সওগাত', 'মাসিক মোহাম্মদী' এবং 'বুলবুল' প্রভৃতি পত্রিকার সম্পাদনাও তিনি করেন। পরবর্তীতে ঢাকায় 'মাহে-নও', 'সমকাল' এবং সমকালীন অন্যান্য দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায় লিখতেন। নিরপে চৌধুরী, 'সিআজা', 'বাঙাল', 'আল হাশেমী' প্রভৃতি ছদ্মনামেও তাঁর অজস্র রচনা প্রকাশিত হয়েছে। ১৯৪৮-৫২ সন পর্যন্ত তিনি দৈনিক 'সংবাদ' ও ইত্তেফাক'-এর সহযোগী সম্পাদক হিসেবে কাজ করেন।
কবি সিকান্দার আবু জাফর ১৯৫২ সালে দৈনিক 'মিল্লাত'-এর সম্পাদক নিযুক্ত হন। ১৯৫৭ সন থেকে ১৯৭১ সন পর্যন্ত তিনি মাসিক সাহিত্য পত্রিকা 'সমকাল' প্রকাশ ও সম্পাদনা করেন। স্বাধীনতা সংগ্রাম চলাকালে মুজিব নগর থেকে তাঁর সম্পাদনায় সাপ্তাহিক 'অভিযান' প্রকাশিত হতো।
কবি সিকান্দর আবু জাফর উপন্যাস, নাটক, একাংকিকা, পাঠ্য-পুস্তক, অনুবাদ, কবিতা, গানের বই সহ মোট ২৩টি গ্রন্থ রচনা করেন। তন্মধ্যে 'মাটি আর অশ্রু' উপন্যাস, 'জয়ের পথে' কিশোর উপন্যাস, 'নবী কাহিনী' পাঠ্য পুস্তক, 'সিরাজ-উ-দ্দৌলা' ও 'মহাকবি আলাউল' নাটক, 'মালক কৌশিক' গানের বই, 'বৈরী বৃষ্টিতে', 'প্রসন্ন প্রহর' ও 'বাংলা ছাড়ো' ইত্যাদি কবিতা, 'রুবাইয়াতে ওমর খৈয়াম' অনুবাদ প্রভৃতি উল্লেখযোগ্য।
সব্যসাচী লেখক কবি সিকান্দার আবু জাফর ১৯৭৫ এর ৫ই আগষ্ট মৃত্যুবরণ করেন।
সাহিত্যে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ কবি সিকান্দর আবু জাফরকে স্বাধীনতা দিবস পুরস্কার (মরণোত্তর) প্রদান করা হয়।


১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×