somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেশি বিনিয়োগ ছাড়া কী উন্নয়ন সম্ভব নয়?

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদেশি বিনিয়োগ ছাড়া কী উন্নয়ন সম্ভব নয়? :
বিদেশি বিনিয়োগ ছাড়া কী উন্নয়ন সম্ভব নয়? বিদেশীদের স্বার্থে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির প্রয়োজনে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারিকরণের নামে বিদেশিকরণ হয়, তাহলে তার পরিণতি কী ভয়াবহ হতে পারে, তার প্রকাশ তো এখন বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকটে এবং সেসঙ্গে এ খাতের ভয়াবহ দুর্নীতিতে বিদ্যমান। বিনিয়োগকারীর চড়া মুনাফা নিশ্চিত করার জন্য অস্বচ্ছ প্রক্রিয়ায় জনস্বার্থবিরোধী আইন-কানুন, বিধিবিধান প্রণয়নের চেষ্টা অতীতে চলেছে, এখনও কী চলবে? বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৩, মডেল পিএসসি ২০০৮ এবং যমুনা রিসোর্টে প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞদের সভায় আলোচিত সর্বশেষ চূড়ান্তকৃত খসড়া কয়লানীতি কী তার বড় প্রমাণ নয়? গ্যাস স্বল্পতার অজুহাতে সরকারি মালিকানায় পিডিবির মাধ্যমে কম দামের বিদ্যুৎ উৎপাদন একদিকে বন্ধ রাখা হয়, অন্যদিকে সংকট জরুরি নিরসনের প্রয়োজন দেখিয়ে গ্যাস সরবরাহের নিশ্চয়তা দিয়ে বেসরকারি খাত থেকে ক্ষুদ্র ও ভাড়া প্ল্যান্টের বিদ্যুৎ অসহনীয় চড়া দামে কেনা হয়। এমন জনস্বার্থবিরোধী ঘটনাকে দৃষ্টান্তমূলক প্রমাণ হিসেবে এখানে উল্লেখ করা না হলে জ্বালানি সম্পদে জনগণের অধিকার পর্যালোচনা অসম্পূর্ণ থেকে যায়।
বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কার এবং বিভিন্ন চুক্তির আওতায় প্রক্রিয়াগতভাবে বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ এবং তা থেকে উৎপাদিত পণ্যের মালিকানা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে। দেশের জনগণকে বাণিজ্যিক মূল্যে এসব পণ্য ও সেবা ক্রয় করে তার ওপর স্বাধিকার অর্জন করে চাহিদা মেটাতে হচ্ছে। তাতে একদিকে দেশি-বিদেশি বেসরকারি মালিকানাধীন কোম্পানির মুনাফা নিশ্চিত হচ্ছে, অন্যদিকে এসব পণ্য ও সেবা থেকে বঞ্চিত মানুষের সংখ্যা বাড়ছে এবং দারিদ্র্য নিরসনে অনিশ্চয়তা দেখা দিচ্ছে। আবার বিদেশি কোম্পানির অদক্ষ ও অবহেলার শিকার হয়ে আমাদের জ্বালানি সম্পদ ধ্বংস হলেও তাদের ক্ষতিপূরণের দায় থেকে বাঁচানোর জন্য সরকার আইন-কানুনে ফাঁক-ফোঁকড় ও ফাঁকির আশ্রয় নেয় এবং অনুরূপভাবে বিভিন্ন অজুহাতে তাদের বিভিন্ন উপায়ে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে লাভবান করে। মাগুরছড়া গ্যাসফিল্ডের গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষয়ক্ষতি বাবদ ১৪ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ সরকার বা জনগণ পায়নি। নাইকোর অবৈধ চুক্তি রক্ষা করা এবং টেংরাটিলা গ্যাসফিল্ডের ক্ষতিপূরণের দায় থেকে নাইকোকে বাঁচানোর জন্য নামমাত্র ক্ষতিপূরণ আদায়ের অজুহাতে জ্বালানি মন্ত্রণালয় নাইকোর বিরুদ্ধে মামলা করে। আবার বিদেশে দায়েরকৃত মামলায় হেরে গিয়ে বিদেশি কোম্পানিকে ক্ষতিপূরণও দেয়। অতীতে এরূপ ক্ষতিপূরণ সেলকে দিয়েছে। এখন সাইপেনকে দিতে হবে। আগামীতে শেভরনকে দিতে হতে পারে। সুতরাং নির্দ্বিধায় বলা যায়, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা এবং জ্বালানি মন্ত্রণালয়ের কারণে বেসরকারি মালিকানাধীন দেশি-বিদেশি কোম্পানি বিভিন্ন উপায়ে অস্বচ্ছ প্রক্রিয়ায় যেমন অতিমাত্রায় লাভবান হচ্ছে, দেশের জনগণ তেমন ভয়াবহ ক্ষতির শিকার হচ্ছে। এভাবে তো বিদেশি বিনিয়োগে দেশের মানুষের উন্নতির কোনো লক্ষণ দেখছি না! এ উন্নয়ন প্রক্রিয়ায় জ্বালানি সম্পদের মালিকানা একদিকে বিদেশি কোম্পানির হাতে, অন্যদিকে সরকারি মালিকানাধীন কোম্পানি বৈষম্যের শিকার হয়ে বিনিয়োগ সক্ষমতার অভাবে অস্তিত্ব বিলুপ্তির পথে।
জাতীয় জ্বালানি নিরাপত্তা ও উন্নয়নের নামে জনগণ তথা দেশের এতবড় ভয়াবহ ক্ষতি যারা করেছেন, তারা স্বাধীনতা যুদ্ধাপরাধীদের থেকে কোনো অংশেই কম অপরাধী নন। তাই তাদের বিচার দাবিতে জনগণ এখন সোচ্চার। উল্লেখ্য, পিডিবি, সাবেক ডেসা এবং তিতাস গ্যাস বিতরণ কোম্পানির বহুমুখী দুর্নীতির কতিপয় তদন্ত রিপোর্ট তত্ত্বাবধায়ক সরকার আলোয় আনেনি। হিমাগারে রেখে গেছে। এ সরকারের আমলে সেসব রিপোর্ট আলোয় আনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না; বরং ওইসব রিপোর্টমতে যারা বিভিন্নভাবে দুর্নীতির দায়ে অভিযুক্ত, তাদের অনেকেই বিদ্যুৎ ও জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে সরকারি সিদ্ধান্ত গ্রহণ করছেন।
পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তি বাস্তবায়নে সরকার যেমন এগিয়ে এসেছে, জনগণ চায় : ১. ফুলবাড়ীর জনগণের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তি বাস্তবায়নে সরকার তেমনই এগিয়ে আসুক, ২. মডেল পিএসসি ২০০৮ সংশোধন করুক এবং ৩. অধ্যাপক পাটোয়ারী কমিটি কর্তৃক চূড়ান্তকৃত কয়লানীতি হুবহু অনুমোদন করুক। কিন্তু সরকার ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নে এগিয়ে আসেনি। মডেল পিএসসি সংশোধনী ছাড়াই গ্যাস রফতানির সুযোগ রেখে সাগরের গ্যাস ব্লক ইজারা দিয়েছে। কয়লা রফতানির সুযোগ সৃষ্টির জন্য উন্মুক্ত পদ্ধতি রেখে কয়লানীতি প্রণয়নের চেষ্টা জ্বালানি মন্ত্রণালয় চালাচ্ছে। ফলে জ্বালানি নিরাপত্তার স্বার্থে জনগণ আগের মতোই এ সরকারের আমলেও আন্দোলনে নেমেছে।
আলোচ্য প্রেক্ষাপটে সরকারের ক্ষমতা নিরাপত্তার প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে। অতীতে ইউনোকলের স্বার্থে গ্যাস রফতানির জন্য চাপ সৃষ্টির উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জন মেজর বাংলাদেশে আসেন। তাতেও কাজ হয়নি। জনগণের আন্দোলনের মুখে গ্যাস রফতানির মতো জনস্বার্থবিরোধী ঘটনা তখন ঘটেনি। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার উন্মুক্ত পদ্ধতি রেখে কয়লানীতি করবে - এমন তথ্য যুক্তরাজ্যের জনৈক উপমন্ত্রী তাদের সংসদে পেশ করলেও জনগণের চাপের মুখে সে কয়লানীতি হয়নি। অথচ এ সরকারের আমলে এলএনজি হিসেবে গ্যাস রফতানির সুযোগ রেখে সাগরের গ্যাস ইজারা দেওয়া হলো। আবার কয়লা রফতানির সুযোগ সৃষ্টির জন্য উন্মুক্ত পদ্ধতি রেখে কয়লানীতি প্রণয়নের তৎপরতা অতিমাত্রায় শুরু হয়েছে। ফলে সরকার তথা দেশের সাবভৌমত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ পরিস্থিতির একটি রাজনৈতিক বিশ্লেষণ জনগণের সামনে হাজির করা হয়েছে, যা সরকারের জন্য বিব্রতকর।
বর্তমানে প্রতিদিন ১৯৪৮.১ মিলিয়ন একক গ্যাস উৎপাদন হয়। চাহিদা প্রায় ২২০০ মিলিয়ন একক। পেট্রোবাংলার ৭ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা বাস্তবায়িত হলে স্থলভাগের গ্যাস ব্লক থেকে ৮০০-১০০০ মিলিয়ন একক অতিরিক্ত গ্যাস ২০১৪ সাল নাগাদ গ্রিডে আসতে পারে। তাছাড়া ছাতক (পূর্ব) গ্যাসফিল্ড থেকে মজুদ প্রায় ১ টিসিএফ গ্যাস যে কোনো সময় গ্রিডে আনা সম্ভব। পিএসসির আওতায় স্থলভাগের গ্যাস অনুসন্ধানে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও গ্যাস উন্নয়ন তহবিলে জনগণের দেওয়া বছরে ৭১০ কোটি টাকায় সরকারি মালিকানাধীন কোম্পানির মাধ্যমে স্থলভাগের গ্যাস অনুসন্ধান, উন্নয়ন ও উৎপাদন এখন অনায়াসেই করা যায়। স্থলভাগের গ্যাস আহরণের জন্য এখন আর বিদেশি কোম্পানির ওপর নির্ভর করার প্রয়োজন নেই। এ অবস্থায় রফতানির সুযোগ রেখে সাগরের গ্যাস ইজারা দেওয়া জরুরি ছিল না। তাছাড়া বর্তমানে ২৫০ মেগাওয়াট কয়লাভিক্তিক বিদ্যুৎ উৎপাদনে দরকার বছরে প্রায় ৫ লাখ টন কয়লা। বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদন ক্ষমতা বছরে ১০ লাখ টন। আগামী ১০ বছরে বিদ্যুতের যে চাহিদা বৃদ্ধি পেতে পারে, তাতে এ চাহিদা পূরণে পর্যায়ক্রমে ২০২০ সাল নাগাদ বছরে ৪০-৫০ লাখ টন কয়লা উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়িত হলে এ অবস্থা মোকাবেলা করা যায়। বড়পুকুরিয়া কয়লাখনির অভিজ্ঞতায় দেখা যায়, বাংলাদেশে ভূগর্ভস্থ পদ্ধতি বাণিজ্যিকভাবে সফল। তাছাড়া এ পদ্ধতিতে চাহিদামাফিক কয়লা উৎপাদন হলে উদ্বৃত্ত না থাকায় সে কয়লা রফতানির ঝুঁকি থাকে না। উল্লেখ্য, লাভজনক হতে হলে উন্মুক্ত পদ্ধতিতে বছরে কমপক্ষে ৬০ লাখ টন কয়লা উৎপাদন হতে হবে। এ পরিমাণ কয়লার চাহিদা না থাকায় তা রফতানির বিকল্প নেই। তাই রফতানির উদ্দেশ্যে এ পদ্ধতিতে বড়পুকুরিয়া খনি থেকে বছরে ৬০ লাখ টন এবং ফুলবাড়ী থেকে বছরে ১৫০ লাখ টন কয়লা উৎপাদনের প্রস্তাব ছিল। সার্বিক বিবেচনায় রফতানি হতে হলে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উৎপাদন হতে হবে। আবার উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উৎপাদন হলে সে কয়লা রফতানি হতে হবে। তাই বাংলাদেশে মজুদ কয়লার পরিমাণ যেহেতু চাহিদার তুলনায় খুবই সামান্য, সেহেতু জ্বালানি নিরাপত্তার প্রশ্নে কয়লা রফতানির কোনো সুযোগ নেই। এ সত্য সর্বজনস্বীকৃত। সুতরাং অন্যসব কারণ ছাড়াও শুধু রফতানি পরিহার করার কারণে বাণিজ্যিকভাবে উন্মুক্ত পদ্ধতির ব্যবহার জনস্বার্থে নিষিদ্ধ হওয়া আবশ্যক। অথচ সরকারের সার্বিক তৎপরতা গ্যাস ও কয়লা রফতানির মতো পরিস্থিতি সৃষ্টির অনুকূলে। এ অবস্থায় জ্বালানি সম্পদে জনগণের অধিকার ভয়ানকভাবে বিপন্ন।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশের উন্নয়ন হবে, তবে নির্দেশনা আসবে সীমান্তের ওপার থেকে ...

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:২৯


বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের তুলনায় ভালো অবস্থায় রয়েছে। দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। পাশাপাশি তুরস্ক ও মালয়েশিয়ার সঙ্গেও বাংলাদেশ সরকারের সম্পর্ক অতীতের যেকোনো... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

×