বোচাগঞ্জের সোয়া নদীটি দখলদারদের হাত থেকে রক্ষা করা দরকার
সাংবাদকি শামীম শামীম হোসেন
বর্তমান সরকার দেশের নদ-নদীর নাব্যতা পূনরুদ্ধারে নদীর তীরবর্তী এলাকা অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধারে দেশব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও জেলা ও উপজেলা পর্যায়ে কোন কার্যকর পদক্ষেপ গ্রহন করছেনা। এ কারনে ভুমিদস্যু প্রভাবশালীরা নদী দখল করে অবৈধ ভাবে গড়ে তুলেই চলেছে ইমারত সহ বিভিন্ন প্রতিষ্ঠান । এমনি অবস্থা দিনাজপুর জেলাধীন বোচাগঞ্জের সোয়া নদীটির।এ নদী দখল করে চলছে চাষাবাদ ভূুমিদস্যুরা অবৈধ ভাবে গড়ে তুলেছে নানা ভারী ব্যবসা প্রতিষ্ঠান। এ ব্যাপারে কোন কার্যকর পদক্ষেপ গ্রহন করছেনা সংশ্লিষ্ট কর্ততৃপক্ষ। বোচাগঞ্জের সেতাবগঞ্জ পৌর বাজারের গাঁ-ঘেঁষা এ সোয়া নদীর সংযোগ হয়েছে ভারত সাগরে । জনা গেছে আদিকালে ব্যবসায়ীরা লঞ্চ ও নৌকা যোগে এ সুয়া নদী দিয়ে মালামাল এনে সেতাবগঞ্জ বাজারে তাদের ব্যবসা বানিজ্য পরিচালনা করত।এ কারনে এ সোয়া নদী এলাকাকে বলা হয় সওদাগড় পট্রি। এছড়াও এ নদীতে কুমিরের বিচরন ছিলো আর এ কুমির এ নদীর পারে উঠেছিলো ,এখানকার মানুষ কুমিরকে বোচা বলে আর এ বোচা দেখে এ উপজেলার নামকরন হয় বোচাগঞ্জ ।আজ এ বোচাগঞ্জ নামের উৎস্য সোয়া নদীটি ভুমিদস্যু প্রভাবশালীরা নদী দখল করে মুছে ফেলতে দখল করেই চলেছে নদী ও নদীর পার।যেনো ভুমিদস্যু প্রভাবশালীদের রোধ করতে নেই কোন কর্তপক্ষ ।সে সময়ের দরিদ্র জেলেরা সোয়া নদীতে প্রচুর পরিমানে মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করত। নদীর পার দখল ও মাটিঁ ভরাট করে চাষাবাদ ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার ফলে নদীটি এখন নালায় পরিণত হয়েছে। এছাড়াও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য পদার্থ এ নদীর জলে মিশে ইতিমধ্যেই বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ বিলিন হয়ে গেছে। সোয়া নদীটি এখন দখলের কারনে এখন নালায় রুপ নিয়েছে তাই নদীতে মাছ শিকার করতে না পেরে আদি পেশা ছেড়ে অনেক জেলে ভিন্ন পেশা বেছে নিতে বাধ্য হয়েছে। দখলদারদের হাত থেকে এ সোয়া নদীকে মুক্ত ও খনন করে নদীটির নব্যতা ফিরিয়ে না আনা হলে হঠাৎ বড় কোন বন্যায় পুরো সেতাবগঞ্জ পৌর এলাকা বন্যার পানিতে নিমজ্জিত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এলাকাবাসী আশা করছে নদীটি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার, করে পূনরায় দরিদ্র জেলেদের আয়ের পথ সৃষ্টিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ গ্রহন করবে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দল্লাহ আল খায়রুমের সাথে কথা হলে তিনি বললেন, মৌখিক ভাবে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও সার্ভেয়ারকে সরজমিনে গিয়ে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করা হয়েছে । প্রতিবেদন হাতে পেলেই দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
মোঃ শামীম হোসেন
০১৭২০৬৮৯৩৫০/১৬৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




