যারা মনে করছেন শাহবাগ আন্দোলন আসলে শেষ, ওখানে গিয়ে কি লাভ? তাদের জন্য বলছি, এই মুহুর্তে শাহবাগ আসলে কোন একটি যায়গা নয়, শাহবাগ এখন একটি চেতনা, একটি অনুপ্রেরনা। শাহবাগ ছাড়িয়ে গেছে বাংলার প্রতিটি লোকালয়ে ও বিশ্বের অন্যান্য প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙ্গালিদের হৃদয়ে।
শাহবাগ আন্দোলনের পক্ষ ও নিরপেক্ষতা নিয়ে যাদের মাথা ব্যাথা তাদের জন্য বলছি, এই আন্দোলন কোন দলের পক্ষের আন্দোলন নয়, তবে এটা নিরপেক্ষ আন্দোলনও নয়। হ্যা, আবারো বলছি নিরপেক্ষ আন্দোলন নয়। এই আন্দোলন বাংলাদেশের পক্ষের আন্দোলন, মুক্তিযুদ্ধের পক্ষের আন্দোলন, ৩০ লাখ শহিদের পক্ষের আন্দোলন, জয় বাংলার পক্ষের আন্দোলন।
তাই যারা ভাবছেন, শাহবাগ আসলে আন্দোলনের নিরপেক্ষতা হারিয়েছে, সমালোচনা করছেন অফিসে, বাসে, চায়ের দোকানে কিংবা বাসায়। তাদেরকে বলছি, আপনারাই আসলে দূরে বসে এই প্রশ্নটি তৈরি করছেন। শাহবাগ আন্দোলন সবার আন্দোলন,আপনি যদি মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন তবে চলে আসুন, দলে দলে এসে প্রমান করুন এটা নিরপেক্ষ। যেহেতু আপনারাই প্রশ্ন তুলেছেন তাই তা প্রমানের দায়িত্বও আপনাদের।
জয় বাংলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




