আজ এসসসি পরীক্ষার
(শিক্ষাবর্ষ ২০১৩-১৪)
রেজাল্ট আজ প্রকাশিত
হয়েছে ।
বিএনপি ও জামায়াতের
হরতালের কারনে এ
বছর পরীক্ষার্থীদের অনেক
প্রতিকূলতা পার করতে
হয়েছে ।
ফলস্বরূপ,
গতবারের থেকে এবার
রেজাল্ট খারাপ হয়েছে ।
এ বছর পাসের হার
৮৭.০৪ শতাংশ ।
এর মধ্যে
মাদ্রাসা বোর্ডে ৯০.০২, কারিগরিতে ৮৩.০১
শতাংশ পাস করেছে ।
এ বছর মোট জিপিএ-৫
পেয়েছে এক লাখ
এগার হাজার ৯০১ জন,
যা গত বছরের চেয়ে
কমপক্ষে ৩০ হাজার কম ।
এ পরিসংখ্যান থেকেই
বুঝা যায়,
বিএনপি ও জামায়াতের
হরতাল দেশের উঠতি
প্রজন্মকে কতটা জ্বালিয়েছে ।
পরীক্ষার প্রকৃত পরিবেশ
এই সব শিক্ষার্থীরা পায়নি ।
তাদের পরীক্ষা দিতে
হয়েছে ভয় ও আতংকে ।
ভয় ও আতংক কখনোই
একটা ভাল রেজাল্ট
উপহার দিতে পারেনা ।
আমি মাননীয় প্রধানমন্ত্রী
ও একই সাথে প্রিয়
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম
নাহিদের কাছে অনুরোধ
করবো,
ভবিষ্যতে কোনো পরীক্ষার
সময় কোন দল হরতাল
দিলে তা যেনো কঠোর
হস্তে দমন করা হয় ।
প্রয়োজনে হরতাল
আহ্বানকারী প্রত্যেকটা
আবর্জনাকে পরীক্ষা
চলাকালীন ২ মাস জেলের
ভিতর রাখতে হবে অথবা আপনাদের যা ইচ্ছা
করুন শুধু আমাদের
একটু পরীক্ষার সুষ্ঠু
পরিবেশ দিন,
আমরা আপনাদের একটি
সুখী,সমৃদ্ধশীল ও স্বনির্ভর
বাংলাদেশ দিবো ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



