ওরা চুরি করে ভাত খায়/চোর চোর চোর
ধরে বেঁধে ফেলে রাখ/রাত থেকে ভোর।
চুল কেটে ছাঁট দে/এলোমেলো করে
মার দেখি ধুমধাম/ভোগে যেন জ্বরে।
হাত বাঁধা দুই শিশু/অবাক তাকায়
চারপাশে চোখগুলো/ভীষণ পাকায়।
ক্ষুধা পেলে ভাত খায়/এই তারা জানে
ভাত খেলে অন্যায়/হলো কোন খানে!
ছোটো-বড়ো ভেদাভেদ/জগতের ধারা
টের পাই মাঝে মাঝে/বিবেকের তাড়া।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


