
পড়ার ঘরে গুনগুনয়িে পড়ছি যখন
মন খুলে
অন্ধকারে কে কথা কয় যেই তাকালাম
চােখ তুলে
জানলা ধরে দাঁড়িয়ে আছে একটি ভূতে
হা করে
ফােড়স করে ভূতটা তখন বাড়িয়ে দিল
হাত ঘরে
অমন করে তাকিয়ে আছিস কিছুই আমায়
বললি না কেন?
বলল ভূতে চাই না কিছু চাইছি শুধু
একটু জ্ঞান।
হাত বাড়ালে জ্ঞান পাবে না যেতে হবে
ইশকুলে
বলল ভূতে ধেত্তেরি ছাই, ভাত খাব দে
ডিস খুলে।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




