somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজিটাল দিনবদলের পথে ঢাকার পুলিশ প্রশাসনঃ গোপালগঞ্জ জেলার লোকজনে ভরে যাচ্ছে!

০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




২০০১ সালের মে মাসে যখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্টে বাংলাদেশ পৃথিবীর শীর্ষ র্দূনীতিগ্রস্থ দেশ হলে তাতে বলা হয়েছে বাংলাদেশে র্দূনীতির ক্ষেত্র গুলির মধ্যে পুলিশ প্রশাসনের র্দূনীতি এক নম্বরে। সে হিসেবে সারা বাংলাদেশের সকল থানার মধ্যে ঢাকা মেট্রপলিটন এলাকার রমনা থানা সর্বাধিক র্দূনীতিগ্রস্থ এলাকা। মজার কথা হল ২০০১ সালের মাঝামাঝিতে হাসিনা ক্ষমতা ছাড়ার সময় রমনা থানায় ওসি, এস.আই, ডিউটি অফিসার, কনষ্টেবল সহ মোট ৫২ জন পুলিশের ষ্টাফের মধ্যে ৪৭ জনই হল গোপালগঞ্জের অধিবাসী। এর মধ্যে হাসিনার আত্নীয় ওসি রফিকের উদ্ধ্যত্য অনেকেরই নিশ্চয় মনে আছে। সিদ্ধেশরী এলাকার অধিবাসী ইন্ডিপেন্ডেন্ট ভার্সিটির মেধাবী ছাত্র রুবেল নিহত হলে একজন রিপোর্টার ওসি রফিকের কাছে এতদা সংক্রান্ত বিষয়ে জানতে গেলে ওসি রফিক বলে "আপনারা সাংবাদিকগণ খুব বেড়েছেন আপনাদের কে ধোলাই করা উচিত"। ঐ সময়ে পুলিশের আই.জি তো বটেই প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী মেজর (অবঃ) রফিক এবং পরবর্তীতে নাসিমও হাসিনার মাধ্যমে ফোন করিয়ে ওসি রফিক কে বিভিন্ন নির্দেশ দিত। ওসি রফিকের ভাবখানা যে সে যেন খোদ স্বরাষ্ট্র মন্ত্রী। তবে শেখ রেহানার সাথে ঐ সময়ের ঢাকা-১০ আসনের এম.পি ইকবাল শেখ রেহানরা সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় ওসি রফিক ইকবাল কে মান্য করত। ১৯৯৬ সালের জুন মাস হতে নির্বাচিত হয়েই হাসিনা তার জেলার প্রচুর লোকজন কে পুলিশে চাকরী তো দেয়ই উপরন্ত যোগ্য অযোগ্য বাছ বিচার না করে রাজধানীর ঢাকার মত গুরুত্বপূর্ণ স্থানে তাদের কে ব্যাপক ভাবে সমাবেশ করায়। সে যাই হৌক ৭ বছর পর ডিজিটাল দিনবদলের কথা বলে ব্যাপক মুখরোচক ও উচ্চভিলাসী প্রকল্প বাস্তবায়নের কর্মসূচী এবং অতীতের কোন সরকারের অন্যায় ও বৈষম্য মূলক নীতি বা আচরণ না করার ওয়াদা করে ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচনে জিতে ক্ষমতায় আসে। এখানে বলাই বাহুল্য বিরোধী দলকে ডেপুটি স্পীকারের পদ দেওয়ার কথা বললেও তারা এ নিয়ে প্রতারণা করে। আজকে ৬ মাস পেরিয়ে গেলেও ১৯৯৬-২০০১ সালের বদ চরিত্রের তাদের যে সামান্যই ভাল হয়েছে সেটার দ্বাবী তারা করতে পারছে না। আলীগেরই একজন অন্ধ সমর্থক সরকারী উচু পদের সাবেক আমলা (সম্ভবত সচিব ছিলেন) এ জেড এম আব্দুল আলী বলছেন ঢাকা মেট্রপলিটন পুলিশের অধীনে ২৮-৩০ থানায় অফিসার ইনচার্জে নতুন নিযূক্ত হওয়া বেশীর ভাগ লোকই নাকি গোপালগঞ্জের অধিবাসী। পদত্যাগ করা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের সাথে সরকারের সাথে বিরোধের এটাও অন্যতম কারণ বলে আব্দুল আলীর অভিমত।

Click This Link

সাবেক এই আওয়ামী সমর্থক আমলা শুধু অফিসার ইনচার্জে গোপালগঞ্জের অধিবাসীর কথা বললেও নিঃসন্দেহে এস.আই, ডিউটি অফিসার, কনষ্টেবল পদেও ঢাকায় অনেক গোপালগঞ্জের অধিবাসীকেই নিযূক্ত করা হয়েছে। এই সকল অফিসার ইনচার্জ তথা ওসিগণ যদি হাসিনার পছন্দ মতন ঢাকায় আসতে পারেন তো বলা চলে তারাও তাদের অধীনে থানায় জুনিয়র পদের কর্মকর্তা হিসেবে গোপালগঞ্জকেই প্রাধান্য দিবেন। ২০০৮ সালের নির্বাচনী ওয়াদার বেশীর ভাগকেই নতুন বোতলে পুরানা মদ তথা প্রতারণা বলা চলে। সেই প্রতারণা অংশ হল স্বজনপ্রীতি হিসেবে ঢাকার পুলিশ প্রশাসনে ১৯৯৬-২০০১ মেয়াদের মত গোপালগঞ্জ জেলার লোকজনে পরিপূর্ণ করে তোলা। তাই হাসিনার ডিজিটাল দিন বদলের গুরুত্বপূর্ণ অংশ হল তার জেলার মানুষের প্রাধান্য পাওয়া। ভাবখানা এমন যে গোপালগঞ্জের বাইরে আর কেউ ভোট দেয় নি এবং সিটও পায়নি। বাইরের জেলার মানুষ যতই ভোটদিক ও সংসদীয় আসন উপহার দিক সবই মজা লুটবে গোপালগঞ্জের আলীগ সমর্থকগণ। এটা ঢাকা শহড়ের পুলিশ বিভাগ কে ডিজিটাল গোপালগঞ্জের মোড়ক দেওয়ার চেষ্টা।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১০:২৪
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×