somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশরাফুলের কথা রাখা ও আকরামের মনজগতে দ্বন্দ্ব

১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিমান বন্দরে এক কাছের বড় ভাই থুড়ি সাংবাদিককে শ্রীলঙ্কায় উড়াল দেবার আগে জড়িয়ে ধরেছিল আশরাফুল। অমন আশরাফুলকে কখনো তেমন দেখেননি সেই সাংবাদিক। -- কথা দিচ্ছি এবার কিছু করবো। বিশ্বাস করেন ঠিকমত ঘুমাতে পারি নাই যখন শুনছি আমি ২৫ জনে নাই। আমি বুঝে ফেলছি, কিছু একটা করতেই হবে।

তো একটা অনুশীলন ম্যাচের সেঞ্চুরির পরপরই গল টেস্টে রেকর্ড ভাঙ্গা সেঞ্চুরি করলেন ওই চোখ ছলছল আশরাফুল। অফিসে সেই সকাল থেকে অনেক কথা। বাংলাদেশ দল ভালো করলে এটা ষোলো কোটি মানুষের দল হয়ে যায়। তখন সাফল্যের অনেক ভাগীদার থাকে। যারা এর খুব কাছের মানুষ তখন তারা পর হয়ে যায়। আর বাংলাদেশ যখন বাজেভাবে হারে তখন ক্রিকেটারদের মুন্ডুপাত করা হয়। যারা এর কাছাকাছি থাকেন তারা হন সবার আগের লক্ষ্যবস্তু। ভাবটা এমন যেনো মুশফিকদের তো হাতের কাছে পাই না, তোদের পাই তাই দুটো কথা শুনে যা!

এদিন তেমন একটা দিন। আজ বাংলাদেশ সবার বড় পছন্দের দল। অফিসে আমাদের ক্রীড়া বিভাগ মোটামুটি তাদের নেতৃত্বে খেলা দেখছি! আশরাফুল সেঞ্চুরি করলেন। কি উচ্ছাস! একটু যেনো খ্যাপা মনে হলো! পাশ দিয়ে তখন বলা শুরু হলো, কথা রাখলেন আশরাফুল। আরো কিছু সমর্থন জুটলো। হ্যাঁ এই ছেলে যা বলে তা করে এই টাইপের কথা। মাত্র দুটি ইনিংস। একটাতে রেকর্ড বই উপচে যাচ্ছে রানের পরিসংখ্যান দিতে দিতে। হয়তো প্রথম বাংলাদেশী হিসেবে সোমবার ডাবল সেঞ্চুরিটাও করে ফেলবেন আশরাফুল। কিন্তু তাই বলে কথা রাখা হয়ে গেলো এতো তাড়াতাড়ি?

গোটা সিরিজ এখনো বাকী। এই ইনিংসে হয়তো আপাতত আশরাফুলকে বাঁচিয়ে দিচ্ছে। কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া এখনো বাকী। জেদের কারণে আশরাফুল বাদ পড়ার পর যেসব প্রতিক্রিয়া দিয়েছিলেন তাতে নির্বাচকরা তাকে দলে নিতে বাধ্য হননি। আগে এটা বলে নিতে চাই। তিন নির্বাচকের প্রধানকে নিয়ে অনেক সমালোচনা আছে। আকরাম খান মানুষ হিসেবে সমালোচিত হবেন, নির্বাচক হিসেবে সবাইকে খুশি করতে পারবেন না এটাই সত্যি। কিন্তু তিনি নিজেও যে মনস্তাত্ত্বিক ঝঞ্ছায় জড়িয়ে পড়বেন হাবিবুল বাসারকে নিয়ে সেটা কে জানে?

২০০২ এ জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারদের কচুকাটা করার আন্তর্জাতিকায়ন শুরু হয়। ঝরে পড়েন আকরাম-বুলবুলরা। বিচ্ছিন্নভাবে খেলতে খেলতে জাতীয় দলকে বিদায় জানিয়েছেন কেউ প্রকাশ্যে কেউ চুপিসাড়ে। ২০০৩ থেকে বাংলাদেশ তাই নতুনদের দখলে। প্রতিদিন এখানে নতুন আসে আর পুরনো পড়ে যায়। এই লতায় পাতায় একটা তারুণ্য নির্ভর দলের দায়িত্ব পান হাবিবুল বাসার। খুব কাছ থেকে দেখা অনেকেই জানেন, হাসতে হাসতে খুব কাছের মানুষটিকে তিনি কোন চিন্তা ছাড়াই দল থেকে ছুঁড়ে দিতে পারতেন। উদাহরণে আছেন দুই খালেদ মাহমুদ ও মাসুদ। রফিককে নিয়েও কম নাটক হয়নি। অভিজ্ঞদের বাদ দিতে দিতে বাংলাদেশের ক্রিকেট থেকে মুছে গেছে দুটি প্রজন্ম। এরপর ফর্মহীন বাসারের পালা। ২০০৭ বিশ্বকাপে সফল অধিনায়ক যখন দলের ব্যর্থ ব্যাটসম্যান,তখন তাকেও ছুঁড়ে ফেলা হয়। কারণ নেতৃত্বে তরুণ আশরাফুল। বিধাতা পারেনও বটে। তখন বুড়ো হটাও আন্দোলনের অন্যতম পথিকৃত ২৮ বছরের আশরাফুল দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। তাকেও পড়তে হয়েছে এমন ঘটনার সামনে। কিন্তু ভেতরের সব ঘটনা যারা জানেন, তাদের মনে থাকবে, এখানে অধিনায়ক মুশফিকের তেমন কোন উচ্চবাচ্য ছিল না। তাহলে আশরাফুল কেনো জায়গা পাননি প্রাথমিক দলে? পারফরর্ম্যান্স??? ইনজুরি??? কেনো তাকে জেদ করে শ্রীলঙ্কায় যেতে হয়, নিজেকে প্রমাণের জন্য? খুব কাছের এক ক্রিকেট কর্তা বলছেন মনস্তাত্ত্বিক এক সমস্যায় পড়েছিলেন প্রথমে হাবিবুল,পরে আকরাম খান। সূত্রটির দাবী- নিজেদের সময় অন্যায্য আচরণকে তারা এখনো ভুলতে পারেননি। যেমন হাবিবুল পারেননি আশরাফুলের মন যুগিয়ে ওয়ানডেতে থাকতে। যার ফলে ২০০৮ এ নিউজিল্যান্ড সফরে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন বাসার। কিন্তু উল্টো প্রশ্ন এসে যায়, এটা তো আরো অনেক অধিনয়ক করেছেন সময়ের প্রয়োজনে। আশরাফুল কেনো এতো অন্যায্য আচরণ পেলেন?

উত্তর- এটা মনে মনে খেলা। যাতে বুঝিয়ে দেয়া হয়,কে তার বস।
প্রশ্ন- এটা কোন কথা হলো?
উত্তর- এটাই কথা। মাশরাফি ব্যথা লুকিয়ে যদি বিপিএলে খেলতে গিয়ে শ্রীলঙ্কা সিরিজ মিস করার সাহস দেখান, তখন বসদেরও নিজেদের রক্ষন ঠিক রাখতে হয়।

খুব গোলমেলে মনে হচ্ছে? স্বাভাবিক। ক্রিকেট শুধু মাঠে নয়। খেলা হয় মনে মনেও। মনোজগতের সেই লড়াইয়ে আশরাফুল আপাতত জয়ী শুধু এটুকুই জানি। ভাবছি ডাবলটা হলে ওকে একটা ফোন করে উইশ করবো। কথা দিয়ে কথা না রাখার বদাভ্যাসটা থেকে বেরিয়ে আসার জন্য একটা শুভকামনা তো করাই যায়, তাই না?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×