somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কলম্বোর সিন্দবাদের ভূত

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুলস্থূল চলছে চারদিকে। খেলাধূলায় রাজনীতি আসতে নেই। তারপরও বাংলাদেশের বাস্তবতায় কোন কিছুই রাজনীতির বাইরে নয়। বেগম জিয়া শাহবাগের গণজাগরণ মঞ্চকে নাস্তিকতা বলায় বিকেল থেকে বেশ হইচই। এক পক্ষ বলছে সহি কথা। আরেক পক্ষ বলছে- দেশপ্রেম যদি ঈমানের অঙ্গ এই কথা ঠিক থাকে তবে শাহবাগে যা হলো তা তো সবচেয়ে বড় মুসলমানের কাজ হয়েছে! তর্ক-বিতর্ক অনেক জমবে। কিন্তু আর কয়েক ঘন্টা বাদে কলম্বোতে যা হবে তাতে ক্রিকেট কূটনীতি বা আন্তর্জাতিক রাজনীতিতে একটা মেরুকরণের খুব কাছে দাঁড়ানো বাংলাদেশ দলটি যেনো আলোচনার টেবিল থেকে বিদায় না নেয়।
কলম্বোতে শেষ টেস্ট যদি কোন ক্রমে( বৃষ্টির কারণে হতে পারে, দুর্দান্ত তামিমের প্রথম ট্রিপল সেঞ্চুরির কারণে হতে পারে-এমনকি ক্রিকেটের কোন কিছু অসম্ভব নয় এ্ই ত্ত্বটাকে আঁকড়ে ধরলে- জয়ও (!) অসম্ভব নয়) ড্র করতে পারে তবে বিশ্ব ক্রিকেটে তৃতীয় শ্রেণীর নাগরিত থেকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিনত হতে সময় লাগার কথা নয়। এলিট ক্লাবেও দুটি ভাগ আছে। টেস্টে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং অবশ্যই ইংল্যান্ড প্রথম শ্রেণীর নাগরিক। তারপরেরগুলো কম-বেশি দ্বিতীয়তে। বাংলাদেশ সেই দ্বিতীয়ভাগেরও তলানিতে। তার পেছনে শুধু জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার মাটিতে অ্যালিস্টার ক্যাম্পবেল বা অ্যান্ডি ফ্লাওয়ারের জিম্বাবুয়েও টেস্ট সিরিজে ড্র করতে পারেনি। সেদিক দিয়ে মুশফিকুর রহিমের জন্য সমূহ সুযোগ। তার চেয়ে বড় কথা, টেস্ট ম্যাচ দিনকে দিন কমতে থাকা বাঙলাদেশের জন্য এটি বড় সুযোগ, অন্যদের সঙ্গে খেলা বাড়ানোর প্রস্তাবটা দেবার। কিন্তু তার আগে তো ড্র করতে হবে
কলম্বোতে দুটি জিনিস বাঙলাদেশের পরিচিত। প্রেমাদাসায় হাবিবুল বাসারের ৯৬ বলে ১২ চারে সাজানো ৮৪। আর দ্বিতিয় ইনিংসে ছয় উইকেট। ১৯৯৭ এ ভারতের বিপক্ষ টেস্ট ক্রিকেটে যেদিন জয়াসুরিয়ার ৩৪০ এ শ্রীলঙ্কা সবচেয়ে বেশি দলীয় স্কোর ৬ উইকেটে ৯৫২ করেছিল, সেদিন থেকে প্রেমাদাসার সঙ্গে ব্যাটসম্যানদের প্রেমটা বেশি এই তত্ত্ব বড় জোর পেয়েছিল। কিন্তু ২০০৫ এ দ্বিতীয় ইনিঙসে ৮৫তে অলআউট হওয়া বাঙলাদেশের কাঁধে ইতোমধ্যে জেঁকে আছে সিন্দবাদের ভূত। চাপ। যা কখনো সখনো মুশফিকরা জিতলেও, বরাবরই ওই ক্লাসে লাড্ডুগুড্ডু ছাত্র। ইতিহাস গড়ার চাপটা নেয়া চাট্টিখানি কথা নয়। পাঁচদিন কলম্বোতে খেলা গড়ানো যাতে সম্ভব না হয় সে কারণে এসএলসি ঘাস রেখে দিয়েছে উইকেটে। মানেটা পরিষ্কার। কুলাসেকেরা, এরেঙ্গারা ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। তাই যদি হয় তবে টস জিতলে প্রথমে আশরাফুলদের ব্যাট করতে পাঠানোর কথা ম্যাথিউজের। কিন্তু টস যদি বাংলাদেশ জেতে? শাহাদাত রাজীব লর্ডসে পাঁচ উইকেট পেয়ে অনার্স বোর্ডে নাম লেখানোর পর নিজেকে হারিয়ে খুঁজছেন। রবিউল ইসলাম শিবলু সুযোগ পেলে তা হতে পারে তার জন্য অ্যাসিড টেস্ট্। সাতক্ষীরার ছেলেটিও জানেন, দিলশান-সাঙ্গাকারেদর তাদের মাটিতে পেড়ে ফেলা কঠিনই। আর যে ব্যাটিংয়ে গল বীরত্ব হয়েছে সেটি যদি কলম্বোতে প্রথমে নামে, তবে সত্যিকারের টেস্ট চরিত্র প্রমাণের বড় প্লাটফর্মটা পেয়ে যাবেন তামিমরা। কিন্তু গরমের কারণে উইকেটের ঘাসের প্রথম দুটি সেশনের বড় বড় সুইং ও বাড়তি বাউন্স সামলানো অনেক কঠিন। কলম্বোতে ইতিহাস গড়ার চাপে বাংলাদেশ যেনো কঠিনটাকেই বেশি ভালোবেসে না আবার অসম্ভব বানিয়ে দেয়! ক্রিকেট রাজনীতিতে এই সিরিজ ড্র বড় দরকার বাংলাদেশের।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×