somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

তোমার আমার আসল মুক্তি

লিখেছেন Bithi Chakraborty, ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৬



শুনতে পাচ্ছি বলছে সবাই 'হইনি স্বাধীন'
আজও নাকি একই রকম সেই পরাধীন
মনের মধ্যে উথাল-পাথাল প্রশ্ন-সাগর
স্বাধীনতার আসল মানে কোন্‌ বরাবর ?

আজকে ভাবি জীবন দিয়ে আনলো যারা
অধীনতা কি যন্ত্রনা বোঝেন তারা
অসহ্য যে কি সীমাহীন সে নির্যাতন !
অবহেলা,খিদের জ্বালা কি নিষ্পেষণ !!

সেসব দিন তো ভোগ করিনি তুমি আমি
বুঝি না তাই স্বাধীনতা... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২০২ বার পঠিত     ২ like!

ভালো থেকো ছিটমহল

লিখেছেন Bithi Chakraborty, ০২ রা আগস্ট, ২০১৫ রাত ৮:১১

বাঁশুয়াখামার ছিটমহল আজ হল স্বাধীন
ধরলা নদীও নাচছে তাই তাধিন ধিন
আতসবাজির রঙের খেলায় মাতলো জোর
অন্ধকার কাটেনি তখনো হয়নি ভোর |

অবহেলাই জুটেছে শুধু জীবনভোর
স্বাধীন হয়েও তাইতো এখনো কাটেনি ঘোর
টানাপোড়েনের মাঝেই চলেছে রাত্রিদিন
দিনে দিনে আশাও হয়েছে বড্ড ক্ষীন |

উন্নয়নের আভাসের তারা পায়নি খোঁজ
অন্য গ্রহের জীব হিসাবেই থেকেছে রোজ
তাদের যেন নেই কোন আর... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৬ বার পঠিত     ৩ like!

এই সুখ শুধু আমার ...

লিখেছেন Bithi Chakraborty, ২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

বুড়ি গলার ভাঙ্গাচোরা অথচ স্পষ্ট কথা
"তোমার কবিতা ভাল হইছে ,আরো
ল্যাখো,সুন্দর ল্যাখো"| অভিভূত হলাম |
নিভৃতে একা বসে শুধু কেঁদে ভাসালাম |

এ কান্না দুঃখের নয়,আনন্দের বহি:প্রকাশ
সৃষ্টিরা স্বীকৃতি পেয়েছে আজ আমার
মায়ের কাছ থেকে |আমি ভীষণ আপ্লুত |
সুখের রাশি বুকের মাঝে হয়েছে সঞ্চিত |

আমার মা বলছে |আদর মাখানো শব্দ
কান পেতে শুনি বারবার,অগুনতিবার
অনুভব করি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩৫ বার পঠিত     ২ like!

নিরাপদ কি এ আপদ ?

লিখেছেন Bithi Chakraborty, ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৯

আরো কত পথ পেরোলে হবে
এ ব্লগার নিরাপদ
আরো কতদিন ধৈর্য্য ধরাবে
এই "ব্লগার-জনপদ" |

১২ দিনের শর্ত হল তো শেষ
তবুও নিরাপদ নই
এবার তাহলে করণীয় কি
বলুন দেখি...সব কই ?

মন্তব্য করার সুযোগ নেই
আমি নাকি অচ্ছুত
পছন্দ করতেও পারবো না
এ তো বড়ো অদ্ভুত |

"সহযোগিতা"র পাতায় পৌঁছেছি
জানাতে অভিযোগ
"সাধারণ প্রশ্ন উত্তর"ঘেঁটেও দেখেছি
মেটেনি দুর্ভোগ |

শোনার জন্য বড়ই উতলা
"আপনাকে স্বাগতম"
ব্লগারের... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৫৬ বার পঠিত     ১ like!

রথের দিনে .....

লিখেছেন Bithi Chakraborty, ২৭ শে জুলাই, ২০১৫ রাত ২:৪২

রথের মেলায় যাবো বলে উঠলো হাইক
যেমন ভাবা তেমন কাজ চড়ে বাইক
যাবো কোথায় চারদিকে যে জল থৈ থৈ
খুঁজছি এসে মাঠের পাশে মেলা কই !

কিনব ভাবি পাঁপড় ভাজা আর জিলিপি
মাঠ তো ধূধূ শূন্য দেখি কোথায় কি....
উদাস মনে ঘুরে ফিরি এদিক ওদিক
ভাবি শেষে কদমতলায় বসবে ঠিক |

খানিক ঘুরি মেইন রোডে এলোপাথাড়ি
ভীষণ বেগে ছুটছে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৪৫ বার পঠিত     ১ like!

বৃষ্টির মুখ

লিখেছেন Bithi Chakraborty, ২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:০৯

অঝোরে বৃষ্টি ঝরছে বাইরে
ঘরেতে আমি একা
জানালা দিয়ে তাকিয়ে আছি দুরে
কাউকে যায় না দেখা |

প্রকৃতির এই রূপ কি যে অপরূপ
মুগ্ধ আমি চেয়ে
ঝমাঝম বৃষ্টি পড়ার শব্দ শুনি
মনটা ওঠে গেয়ে |

গুরু গুরু মেঘ গর্জে ওঠে
হঠাৎ আলোকিত চারদিক
গরাদ-এ বসা ছোট্ট চড়াই
উড়ছে এদিক ওদিক |

যেদিকে তাকাই জল আর জল
ভরেছে খাল বিল
মাছগুলো তাই রাস্তায়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     ১ like!

বোঝোনি

লিখেছেন Bithi Chakraborty, ২৫ শে জুলাই, ২০১৫ রাত ২:০৫

ভীষণ যন্ত্রনায় ছটপট করছি
কুঁকড়ে যাচ্ছি আমি
মৃত্যুযন্ত্রনার সমান কিনা জানিনা
অতলে যাচ্ছি নামি |

এত বছর পেরিয়ে এসেছি
বুঝিনি কেউ কাউকে
এ জন্মে আর হবে না বোধহয়
জোড়া দেওয়া ভাঙা নাওকে |

মাঝে মাঝে ভাবি পারফেক্ট জুড়ি
একে অপরের জন্য
হঠাৎ সুনামিতে ভেসে যায় সব
বুঝি কথাটা খুবই নগণ্য |

তবু আষ্টেপিষ্টে বাধা পড়ে আছি
এ বাঁচা জগণ্য
কেন আছি তাই ভাবি মনে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     ১ like!

নারী ...

লিখেছেন Bithi Chakraborty, ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১:২৩



নারীর জন্য কেঁদো না আর
নাড়ির টানে বাঁধো
নারী আজ আর অবলা নয়
একথাটা বোঝ |

নারী মানে সর্বংসহা
কথাটা খুব খাঁটি
নারী কিন্তু পারে আবার
করতে সব মাটি |

নারীর মাঝে গাছের রূপ
দেখেছি বারবার
শত যন্ত্রনা সইতে আসে
ধরাতে আরবার |

আঘাত পেলেও নারী পারে
রাখতে নরম সুর
অপমান সে সইতে নারি
করবে বহুদুর |

নারীর আছে নদীর সাথে মিল
স্রোতের সাথে ভাসা
খড়কুটো... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     ১ like!

টলমল পায়ে...

লিখেছেন Bithi Chakraborty, ২২ শে জুলাই, ২০১৫ রাত ২:০৩

পিছল পথ
অন্ধকার গলি
টলমল পায়ে
সেপথেই চলি |

চায়ের দোকান
... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২১ বার পঠিত     ১ like!

প্রতিটি ঈদের মত ...

লিখেছেন Bithi Chakraborty, ১৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৬

দোলেনা,সেলিনা,শিরিনা,লিপি
কোথায় আজ তোরা
ঈদের আজ পবিত্র ক্ষণেও
দিস না কেন সাড়া |

প্রতিটি ঈদের মত আজও বসে
তোদের অপেক্ষায়
মধুর হেসে বলবি ডেকে বীথি ,
তোর আসা চাই-ই |

চাচির হাতের মিষ্টি সেমাই
আর সুস্বাদু পোলাও
চাচা বলতেন "ভালো কইরা খাবা,
ওর পাতে আরো দাও" |

কোথায় হারিয়ে গেল সেদিন
ফিরে পেতে চাই
আজও নিশিদিন খুঁজে ফিরি
তোদের যদি পাই |

ফেসবুক,টুইটার সব... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     ১ like!

নৈরাজ্যে নেই রাজন

লিখেছেন Bithi Chakraborty, ১৬ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৫৩

আমি হতবাক |এ কোন পৃথিবী ?
সদ্য প্রস্ফুটিত এক ফুল , যে এই
পৃথিবীর আলো হাওয়ায় লালিত
হওয়ার আগেই বিদায় নিল|

এ কোন পৈশাচিক খেলা ? যেখানে
মানুষ নিষ্ঠুরতার চরম নগ্নতায় চুর ,
পশুসুলভ আচরণে নির্লজ্জভাবে মত্ত ,
ভাবতে পারিনা আর ...

ওরা কারা ?কোন ধাতুতে গড়া ?
এই জীব আর যাইহোক মানুষ নয়
মানুষের ধর্ম বিবর্জিত এরা
বড্ডই অচেনা,অজানা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৯ বার পঠিত     ২ like!

আমারই...একমাত্র

লিখেছেন Bithi Chakraborty, ১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৭

আমার কবিতায় স্পর্ধা এনে দিলে
তবু দুচোখে ভীরুতা মেশানো লজ্জা
আনন্দের মাধুর্য্যে গড়া রচনা
অনুভবে মনে হয় গড়েছি ফুলশয্যা |

বিরাট পৃথিবীর এক কোনে বসে
গড়ে চলেছি সুরময় ঝংকার
আমৃত্যু গড়ে যেতে চাই
যা শুধু আমারই অলঙ্কার | বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     ২ like!

আগের আমি

লিখেছেন Bithi Chakraborty, ১৫ ই জুলাই, ২০১৫ রাত ২:৩৩

স্মৃতির মেয়ে পুতুলের সঙ্গে
আমার ছেলে পুতুলের বিয়ে হবে
সব ঠিকঠাক |

যোগাড় হল ফুলের গয়না
লাল শাড়ি , ধুতি , টোপর
সব ফিটফাট |

হঠাৎ স্মৃতি বেঁকে বসলো
দেবে না সে মেয়ের বিয়ে
এত চটপট |

শুনে তো রেগে অস্থির
গেলাম ছুটে ওর কাছে
মার চটাপট |

কাদঁতে কাদঁতে স্মৃতি বলল
আমার মেয়ে টুকটুকে ফর্সা
তোর ছেলে কালো... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     ২ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৮৪৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ