somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টির একরাত্রি

২৮ শে জুলাই, ২০০৯ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত সাড়ে দশটা। অফিস থেকে একটু তাড়াহুড়ো করেই বের হলাম। উদ্দেশ্য কলাবাগান লেকসারকাসে এক ভদ্রলোকের সঙ্গে দেখা করা। ছোট ভাই ইউকে তে পড়তে যাবে বলে বেশ কিছুদিন ধরেই আমাকে খোচাচ্ছে। তো ওই অফিসে গিয়ে খানিকক্ষণ আলাপ করলাম। এরপর নিচে নামতেই দেখি ঝুম বৃষ্টি। মুসলধারে বৃষ্টি যাহাকে বলে। ক্যাটস অ্যান্ড ডগস রেইনিং। তো আমি আর আমার ছোট ভাই দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসেব কষছি কিভাবে মিরপুরে পৌছাবে। রাস্তায় একটি গাড়িও নেই। রিকশাও নেই। কি আর করা। হুমায়ুন আহমেদের বিখ্যাত হিমু চরিত্রের মতো দিলাম হাটা। টানা একঘন্টার ওপর হাটলাম। বৃষ্টিতে ভিজলাম। হাটছি তো হাটছি। পথ আর ফুরোয় না। তবে ভাগ্য ভালো গল্পে গল্পে বোঝা যাচ্ছিল না কতটা পথ হাটছি। একে একে রাসেল স্কয়ার, ধানমন্ডি ৩২, আসাদ গেট পার হলাম। প্রচুর বৃষ্টি। পানির স্রোত। তবে ফ্লাড লাইটের আলোয় বৃষ্টিতে ভিজতে ভালোই লাগছিল। কখনো ফুটপাথে উঠি আবার কখনো মাঝ রাস্তায় হাটি। ঢেউয়ের ওপর ঢেউ আছড়ে পড়ছে ফুটপাথে। ম্যানহোল সামলে হাটছি। বৃষ্টিতে ভিজে চপচপে। হঠাত হঠাত ভোস করে দুই একটা ট্রাক পাশ কাটিয়ে যাচ্ছে। কোনো বাস নেই। হলুদ ট্যাক্সি ক্যাব একটা দেখলাম। কিন্তু ওটার সাইলেন্সারে সম্ভবত পানি ঢুকেছে। বেচারা ড্রাইভারকে গাড়ি ঠেলে নিয়ে গ্যারেজে যেতে হচ্ছে। আসাদ গেট আড়ংয়ের সামনে যেতেই তিনচারজন দেহপসারিনীর দেখা মিলল। একজন কিশোরী তো বৃষ্টিতে ভিজতে পেরে খুব উল্লসিত। আর দোকানের সামনে শুকনো জায়গায় দাড়িয়ে থাকা একজন তাকে বকছে সমানে। এই বৃষ্টিতে যদি অসুখ করে পাছে। ওদের দেখে খুব মায়া হলো। এমন রাতেও জীবিকার উদ্দেশে বের হতে হয়েছে।
আমরা এখন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে। পাশ দিয়ে যেন নদী বয়ে যাচ্ছে। পানির তোড় প্রবল। একটার পর একটা ট্রাক যাচ্ছে পানির ঢেউ তুলে। রাস্তার পাশে আর সোহরওয়াদী হাসপাতালের সামনের ঔষুধের দোকানগুলোর ভেতরে রাতজাগা দোকানীরা জেগে আছে। বৃষ্টি দেখছে সবাই। শ্যামলীতে এসে মনে হলো রাস্তায় শুধু আমরা একাই না। আরো অনেকে হেটে আমাদের সঙ্গী হল। কারণ আর তো কিছু করার নেই। কোনো রিকশা নেই। বাস নেই। শুধু কয়েকটা ট্রাক খুব আস্তে আস্তে চালাচ্ছে। কল্যাণপুর এসে দেখি ফুটপাথও উপচে পড়ছে পানিতে। খুব সমঝে চলতে হচ্ছে। একসময় টেকনিক্যাল চলে এলাম। এসে দেখি এটা যেন একটা মিনি খাল। রাস্তার দুই পাশে পানি আর প্রবল স্রোত। আমরা আইল্যান্ডের ওপর উঠলাম। আস্তে আস্তে পানির টাংকির কাছে এসে মনে হল এবার ফুটপাথের ওপর দিয়ে হাটা যায়। আমাদের সঙ্গে আরো জনা পাচেক লোক। চায়নিজ এসে চিন্তা করলাম কোন গলি দিয়ে ঢুকব। বশিরউদ্দিন স্কুলের গলিতে নাকি এসকেএফ ঔষুধ কোম্পানির গলি দিয়ে। পরে চিন্তা করলাম মসজিদের পাশ দিয়ে ঢোকাই উত্তম। বিশ্বাস করবেন কি না জানিনা এতটা ঢেউ আর কোমর সমান পানিতে পড়তে হবে ঘুনাক্ষরেও ভাবিনি। বড় রাস্তায় তো ঝামেলা ছিল না কিন্তু গলিতে তো ম্যানহোলে কোথায় কেই বা জানে। অতি ধীরে অতি সাবধানে হাটছি। পিএনএস বিল্ডিংয়ের সামনে এসে মনে হচ্ছিল স্রোতের তোড়ে ভাসিয়ে নিয়ে যাবে। ওমা আরো একটু এগোলে আরো বেশি স্রোত। আমাদের গলিতে এসে দেখি নিচতলায় যারা থাকে এমন পরিবারদের দুভোগ। পানিতে পুরো বাসা ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ফ্রিজ টিভি বইপত্তর সরাতে ব্যস্ত কেউ কেউ। মনে হচ্ছে চরাঞ্চলে বন্যায় পড়েছে মানুষজন। এসবের মথ্য দিয়েই কথনো কোমর পানি কখনও হাটু পানি ভেঙে শেষ পযন্ত আমাদের গলিতে এসে পৌছালাম। দেখি জানালায় দাড়িয়ে আমার বউ। আমাদের বাসার নিচতলায়ও বালি আর কাদা দিয়ে পানি ঠেকাতে ব্যস্ত কয়েকজন। অবশেষে আমি বাসায় পৌছে ফের গোসল দিলাম। খেয়ে দেয়ে ঘুমের প্রস্ততি নিচ্ছি যখন পাশের মসজিদে ভেসে আসছে ফজরের আজান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×