আমার বন্থু কে আর কে আমার বন্ধু না সেটা ভাবতে বেশ খটকায় পড়ে যায়। স্কুল পেরিয়ে কলেজ। এরপর বিশ্বিবদ্যালয়ে এসেও মনে হয় ঠিক বন্ধুর দেখা পাইনি। নাকি নিজেই জুটিয়ে নিতে ব্যথ হয়েছি? ঠিক জানিনা। তবে কলেজে আমার এক বন্ধু ছিল। জানিনা ও আমার এই লেখা পড়বে কি না। আজ বন্থু দিবসে বারবার ওর কথাই বেশি করে মনে পড়ছে। আমি পড়তাম যশোর ক্যান্টনমেন্ট কলেজে। সবুজ ছিল আমার খুব প্রিয় বন্ধু। ওর আর আমার ছোট সাইকেল ছিল। সারা শহর দুজন এই সাইকেল দুটো নিয়ে চক্কর দিতাম। ওদের বাড়ি ছিল একদম ভারতের সীমান্তবতী ফতেপরু। আমি একবার ওদের বাড়িতে গিয়েছিলাম। বৃষ্টির সময় ছিল। ঠিক এমন শ্রাবণ মাস। ওর বাবা প্রচুর মাছ ধরে নিয়ে এসেছিল। হাসের মাংস রান্না হয়েছিল। বৃষ্টির জন্য আমি কোথাও বের হতে পারতাম না। ওদের ঘরে রাখা আনন্দবাজার পত্রিকা পড়ে সময় কাটতো। সবুজ থাকত নানা বাড়ি। আর আমি লজিং। তবে বেশিরভাগ সময় ওর নানা বাড়িতেই সময় কাটতো আমাদের। ও খেয়ে এসে কুলি ফেলত আমার এখানে। আমিও। সবুজ খুব ভালো ক্রিকেট খেলত। একবার ওর সঙ্গে ক্রিকেট ম্যাচ দেখতে ওদের এলাকায় গিয়েছিলাম। সাইকেল চালিয়ে। সে এক বিরল অভিজ্ঞতা। কলেজ থেকে পাশ করার পর ওকে বলেছিলাম অনেকবার চল ঢাকায় যাই। ওর রেজাল্ট একটু খারাপ হয়েছিল বলে আসতে চায়নি আমার সঙ্গে। তবুও অনেক রিকুয়েস্ট করেছিলাম। আসেনি। পরে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভতির্ হলাম। তারপরও অনেক দিন যোগাযোগ রেখেছিলাম। ও সুন্দর করে কিশোর কুমারের গান গাইত। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো....। সত্যি বলতে কি এই গানটাই গেয়েছিল ওই দিন। যেদিন ওর বান্ধবীকে নিয়ে আমরা যশোর বিসিক শিল্প নগরীরর ভেতরে বেড়াতে গিয়েছিলাম। তখন মোবাইলের যুগ ছিল না। তাই চিঠির ওপরই ভরসা রাখতাম। বিশ্ববিদ্যালয়ে ভতি হয়েও ওকে রেজিস্ট্রি চিঠি পাঠিয়েছি। উত্তর পাইনি। শুনেছি ও নাকি এলাকাতে ব্যবসা করছে। জানিনা এই লেখা ওর হাতে পড়বে কিনা। তবে কেন জানি বন্ধু দিবসে ওর কথাই বার বার মনে পড়ছে। ওকি এ জন্যই সেদিন গেয়েছিল.. আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। ভালো থাকিস বন্ধু... অনেক ভালো....
আলোচিত ব্লগ
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
তুমি যদি ফিরে না আসো

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।