আশরাফুল তুমি ফিরে এসো রানে, পারফর্ম্যান্সে....
এটা আমরা সবাই চাই- তবে গতকালকের মত করে তথাকথিত ফেরা নয়।
ওয়ান ডে তে একটি স্ট্যান্ডবাই দলের বিরূদ্ধে ৯৫ বলে মাত্র ৫টি চার এর সাহায্যে ৫৭ করা, বাংলাদেশের প্রথম সারির ব্যাটিং স্পেশালিস্টের ফিরে আসা হতে পারে না।
তাই আত্মশ্লাঘার কোন ব্যাপার এখনো ঘটেনি!
অথচ এইরকম একটা ফিফটির পরে তোমার যেখানে আরো বিনয়ী হওয়ার কথা, তোমার বডি ল্যাংগুয়েজ কিন্তু অন্য কিছু বলছিলো- একটা হমবড়া ভাব- ফিল্ডিংএর সময় বার বার ক্যামেরায় তোমাকে তাই দেখচ্ছিল আর আমরা শংকা বোধ করছি আগামী ম্যাচগুলিতে তোমার পারফরমেন্সের কথা ভেবে।
আর একটা কথা, তোমার প্রিয় উটু আর আর প্রথম আলু তোমাকে নিয়ে আজ বেশ নাচানাচি করছে.... বলছে তুমি নাকি ওয়ান ডে ইনিংস গড়া শিখেছো, তুমি নাকি এখন খেটে খেতে শিখেছো, তুমি রানে ফিরেছো- ইত্যাদি... অনুরোধ রইলো ঐসব তোষামোদীতে মোটেই কান দিয়ো না... বরং গরীব দেশের অগনিত ক্রিকেট ভক্ত যারা শীতের সূর্যের মত তোমাদের ভালো খেলার দিনের প্রতিক্ষায় থাকে, তাদের কথা ভেবে নিজের পারফর্ম্যান্সের দিকে বেশি মনোযোগ দাও।
প্রয়োজন হলে কিছুদিন বিশ্রাম নাও।
এরপর সত্যিকার অর্থে ফিরে এসো, জ্বলে ওঠো!!!!
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


