যুদ্ধ অপরাধী
৩০ লক্ষ শহীদ, মা বোনের ইজ্জত, আর শত লাঞ্চনায় আজ আমার বাংলাদেশ। রক্তের ধারা বেয়ে নেমে আসা এই দেশ। অশ্রুতে ভেসে আসা এই দেশ। আমার মায়ের, বোনের লজ্জায় রাঙ্গানো এই দেশ। পারিনা ভাবতে, চোখ ভরে আসে জলে। কষ্টে গলা ধরে আসে। বুঝিনা কি করি। দিশেহারা হয়ে যাই যুদ্ধের কথা শুনে। আমি দেখিনি যুদ্ধ কি? শুনেছি আমার মায়ের মুখে। শোনা ঘটনায় চোখ বেয়ে অশ্রু ধারা নামে। ভাবি কি ভাবে দিন কেটেছে আমাদের নির্ভিক যোদ্ধাদের। এতসব কথা লিখতেও কষ্ট হয় বুকের মাঝে। আর কষ্ট হয় কিছু পশুর কথায়। ধিক্কার দেই, যারা বলে এদেশে গৃহযুদ্ধ ছিল। থু থু দেই, যারা বলে এদেশে কোন যুদ্ধ অপরাধী নাই। তাদের জন্ম নিশ্চয় কোন পশুর ঘরে। চিড়িয়াখানার কোন নিকৃষ্ট জন্তুর গর্ভে তাদের জন্ম। বাবা কি তারা হয়ত জানেনা। মা কি তারা হয়ত জানে না। এখন কষ্ট হয় পতিতালয়ের ঐ নবজাতক শিশুর জন্য। যে এতদিন কষ্ট নিয়ে জন্মাতো। আজ আরেক কষ্ট তাদের বুকে বাসা বাধে তাদের সমকক্ষ হলো এমনই সব লোক যারা এই কাতারে নেমে এলে পতিতালয়ের মাটিও লজ্জা পায়।
পুনশ্চঃ তবে তারা এখনো ভালো আছে এবং ভবিষতেও ভালো থাকবে।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।