somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিয়া

২৯ শে মে, ২০১৫ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরবের শিয়া মসজিদে আবার হামলা। এবার দাম্মামের ইমাম হোসেন মসজিদ। গত সপ্তাহে ছিল ইমাম আলি মসজিদ। নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও কারও সর্বনাশ করবে মুসলিম সন্ত্রাসীরা। মন কতটা নোংরা আর জঘন্য হলে মানুষ এসব করতে পারে! কয়েকজন ধার্মিক শিয়া মরেছে। সুন্নী খুনী বোরখা পরে এসেছিলো। বোরখাটা খুনীদের, ধর্ষকদের, চোর ডাকাতদের ছাড়া অন্য কারও সত্যিকার কোনও কাজে লাগে না।
আল্লাহ কি শিয়াদের ঘৃণা করেন? সুন্নীদের ছাড়া আর কাউকে আল্লাহ ভালোবাসেন না? কিছু ধর্মান্ধ সুন্নী ছাড়া বাকি সবাইকে আল্লাহ দোযখের আগুনে নিক্ষেপ করবেন, তাই না? এত বিলিয়ন বিলিয়ন লোকের জায়গা কী করে ওই সাতটা দোযখে হবে, ভাবছি। এখন সুন্নী সন্ত্রাসীদের লক্ষ্য মক্কার কাবা আর মদিনার রওজা শরিফ। কারণ তারা মূর্তি পুজো, বস্তু পুজো এসব সহ্য করে না। যত মাজার-কবর ছিল ইরাকে আর সিরিয়ায়, কুড়োল দিয়ে, বুলডোজার দিয়ে গুঁড়ো করে দিয়েছে। ঘোষণাও করেছে, সৌদির মাটিতে শীঘ্র তাদের হামলা শুরু হবে।
এদিকে ফিনিক্সে শুরু হয়ে গিয়েছে আঁকো মুহম্মদ র‍্যালি। ইসলামে বিশ্বাসীরা সারা বিশ্বে সন্ত্রাস চালাচ্ছে। মানুষ কতদিন আর চুপচাপ বসে ওদের নৃশংসতা আর বর্বরতা দেখবে। এবার ক্ষেপছে মানুষ। ইসলাম বিরোধিতা ঘরে বসে করছিল। এবার রাস্তায় বেরিয়েছে। আরও বেরোবে। কিছু অসভ্য মূর্খ সবার চোখের সামনে মানুষের মূল্যবান জীবন এবং মানুষের হাজার বছরের গড়ে তোলা সভ্যতা কোদাল শাবল বন্দুক চাপাতি চালিয়ে ধ্বংস করে দেবে, এসব আর সওয়া যাচ্ছে না।
আকাশে বসে বসে এসময় আল্লাহ কী করছেন, কে জানে। কী করে সইছেন তিনি এমন ধ্বংসযজ্ঞ! আল্লাহতায়ালা তো অন্তত বলতে পারেন, নট ইন মাই নেইম। তিনি যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর সৃস্টিকর্তা হতেন, নিশ্চয়ই মুখ খুলতেন। নেই বলেই হয়তো খুলছেন না।
এই নেই জিনিসটা নিয়ে মানুষ কী ভয়ংকর উন্মাদ হয়ে উঠেছে। সে কারণে বলি, কুকুর বেড়ালই ভালো, এদের অন্তত স্বপ্নদোষ থুরি ধর্মদোষ নেই।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

×