somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোটু ফিরে এসেছে!

১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মোটু ফিরে এসেছে!
মোটু হল পৃথিবীর সবচে অলস বেড়াল, বছর চারেক হল সে আমাদের ফ্যামিলি মেম্বার, থাকে আমাদের বাসায়ই।

বেড়াল নিয়ে আমাদের কখনোই কোন আহলাদ ছিল না। বরং বেড়াল ছিল আমাদের দুই ভাইয়ের টার্গেট প্র্যাকটিসের বস্তু। অস্ত্র হল স্যান্ডেল। দুই পদ্ধতিতে এই অস্ত্র নিক্ষেপ করা হত। শরীরের কোন নড়াচড়া না করে পায়ের স্যান্ডেলকে হাতে নেয়া এবং হাতকে পেছনে নিয় হঠাৎ নিচু করে বেড়ালের দিকে ছুড়ে মারতে হতো। খেয়াল রাখতে হত, স্যান্ডেল যেন বেড়াল পর্যন্ত উড়ে গিয়ে বেড়ালের হাতখানেকের মধ্যে মাটিতে ঠোকর খায়। দুটো উদ্দেশ্য, স্যান্ডেলের আগমন টের পেয়ে বেড়াল যেদিকেই সরুক না কেন ছুটন্ত স্যান্ডেলের রেঞ্জের মধ্যে থেকে যাওয়ার সম্ভাবনা বেশী এবং, স্যান্ডেলের বাড়ি খেলে তুলনামূলক কম আঘাত পাবে, তাতে নেক্সট টাইম একই বেড়ালকে টার্গেটের সুযোগ থেকে যায়। মরে টরে গেলে বেড়াল একটা কমে যাবে - এই চেতন আমাদের মধ্যে ছিল।

অস্ত্রের দ্বিতীয় ব্যবহার হত যখন লোড করার সুযোগ থাকতো না। রাস্তা দিয়ে বেড়ালটা হেটে যাচ্ছে, অথবা তাকিয়ে আছে আমাদের দিকে। স্যান্ডেল হাতে নিতে নিতে পালিয়ে যেতে পারে, কিন্তু চোখের আড়াল, তখন আর হাতে নেয়া যাবে না, পা-কেই এমনভাবে ঝাড়ি দিতে হবে যেন স্যান্ডেল পা থেকে ছুটে গিয়ে বেড়াল পর্যন্ত পৌছে যায়। এটা একটু রিস্কি। কোনভাবে ছুড়তে ভুল হলে দেখা যেত স্যান্ডেল উপরের দিকে উঠে গেছে, অথবা, বিড়ালের পাশের ড্রেনে গিয়ে পড়েছে। বাকী পথ তখন ভেজা স্যান্ডেল-কে লাথি দিয়ে দিয়ে বাসা পর্যন্ত নেয়া লাগত।

টার্গেট প্র্যাকটিসের কারণেই সম্ভবত এলাকার কোন বেড়াল আমাদের বাড়িতে আশ্রয় নিতে আসে নি, তবে বাচ্চা ডেলিভারীর উদ্দেশ্যে এসেছে অনেকবার। সফল ডেলিভারীর দিন সাতেকের মধ্যেই বাচ্চাসহ নতুন কোথাও আশ্রয় নিয়েছে - তাদের জন্য আমাদের আলাদা কোন মায়া-মমতা বা শত্রুতা ছিল না। দুধভাত বেড়ালের সাথে আবার কি?

অথচ, আব্বার রিটায়ারমেন্টের পর পুরানো বাসস্থান ছেড়ে আব্বা-আম্মা যখন নতুন বাসায় একাকী থাকা শুরু করল তখন কিভাবে যেন একটা বেড়াল আমাদের ঘরে চলে এল। প্রথম দিকে সে শুধু খাওয়ার সময় আসতে থাকলো, তারপর বাসাতেই থাকতে শুরু করল। বেশ পোটকা শরীর আর অলস স্বভাবের কারণে তার নাম হয়ে গেল মোটু। ২৪ ঘন্টা দিনে-রাতে সে ঘুমায় প্রায় বিশ ঘন্টা, এক জায়গায় নয়, ঘুরে ঘুরে সাত আট জায়গায়। পৃথিবীর কোন কিছুতেই মোটুর কোন আগ্রহ নেই - মুর্গীর বাচ্চা যে বিড়ালের খাদ্য হতে পারে, ইদুরের সাথে যে বেড়ালের চিরশত্রুতা - তার কোনটাই বোধহয় মোটুর জানা নেই।

বলা যায় এ কারনেই মোটু পরিবারের সদস্য হয়ে গেল। খাতির যত্ন যা করার আব্বাই করে। দুপুর রাতের মেনু কি হবে সেটা ঠিক করা হয় মোটুর কথা চিন্তা করে, বয়স্ক মোটু সব গরুর হাড্ডি খেতে পারে না, মুর্গী বা মাছ তার প্রিয়। ফলে কোন বেলায় মাছ-মুর্গী না থাকলেও মোটুর কথা চিন্তা করে আগের বেলায় মাছ/মুর্গীর টুকরো রেখে দেয়া হয়।

গত পরশুদিন হঠাৎ খবর এল মোটু নাকি দুদিন ধরে বাসায় নেই। মোটুর বয়স হয়েছে, পাড়ার তরুন-যুবা বেড়ালগুলোর সাথে মোটু পেড়ে উঠে না, কদিন পরপরই যখম নিয়ে ঘরে ফিরে, যখন তখন মরে যেতে পারে। ফলে, দুদিন ধরে নিখোঁজ থাকার ফলে ধরেই নেয়া হচ্ছিল মোটু বোধহয় মারাই গেছে। আব্বার মন খারাপ, আম্মারও। তাদের মন খারাপ দেখে আমাদেরও খারাপ লাগে। একদম একাকী আব্বা-আম্মার সাথে অন্তত: একটা বেড়াল ছিল, মোটু মারা গেলে কি হবে? আবার আরেকটা বেড়াল? মোটুর কোন অলটারনেটিভ হয়?

হয় না! এবারের মত মোটু ফিরে এসেছে। কথা বলতে পারে না বলে এ কদিন কোথায় ছিল সেটা ঠিক জানা যায় নি, জানার প্রয়োজনও নেই। মোটু ফিরে এসেছে, সেটাই বড় কথা। মোটুকে নিয়ে আমার রিটায়ার্ড আব্বা আবারও একটু সময় ব্যস্ত থাকবে, খাবার সময় মোটুকে ডাকাডাকি করবে, একাকীত্বের সঙ্গী হবে মোটু।

কখনো কখনো একটা বেড়ালও একটা মানুষের মত ভূমিকা পালন করে। মোটু তুই ভালো থাক্।
৩০টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×