মীরপুরের সাম্প্রতিক এক সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম রনির বাবা ব্যবসায়ী হাফিজ উদ্দিন গাজী এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তার ছেলে রনি ও তিন কর্মচারীকে র্যাব মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করেছে।
এ প্রসঙ্গে র্যাব-৪ এর পরিচালক লেফটেন্যান্ট কর্র্নেল এ কে এম শামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " তাদের সাথে তো আমাদের ব্যক্তিগত শত্রু"তা নেই। আমরা তো চাইলে তাদের অন্য মামলা সাজিয়ে গ্রেপ্তার দেখাতে পারতাম বা হাতে অস্ত্র দিয়ে অস্ত্র উদ্ধার দেখাতে পারতাম। তা তো করিনি।
হে তাইতো ! আপনারা এটা করেননি এটা আপনাদের মহানোভবতা !
আপনারা চাইলে মামলা সাজিয়ে গ্রেপ্তার দেখাতে পারেন, হাতে অস্ত্র দিয়ে অস্ত্র উদ্ধার দেখাতে পারেন, 'ক্রসফায়ারে দেওয়ার' ভয় দেখিয়ে সুবিধা আদায় করতে পারেন। আপনারা সবই পারেনন......
পারবেন না কেন? এটা যে বাংলাদেশ। এখানে সবই সম্ভব শুধু সম্ভব নয় দূষ্টের দমন।
খুব খারাপ লাগে যখন নিজের দেশের এমন অবস্তা দেখি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


