"কাদের মোল্লার রায়ে আওয়ামিলীগ এর সমালোচনা করা যাবে না কিংবা রায়ের দায়ভার আওয়ামিলীগ এর ঘাড়ে দেয়া যাবে না" - এই মতবাদের ঘোর বিরোধিতা করছি। যুদ্ধপরাধ মামলার বাদী রাষ্ট্রপক্ষ। মামলার রায় যাদি রাষ্ট্রের বিরুদ্ধে যায় অথবা জনগনের আশানুরুপ না হয়, এই দায় অবশ্যই রাষ্টের। যেহেতু আওয়ামিলীগ রাষ্ট্রক্ষমতায় অসীন, রায়ের দায়ভার আওয়ামিলীগ কেও নিতে হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবিরা, ট্রাইবুনালের বিচারক দের মোটিভেট করতে পারেননি । হার মেনেছেন দালাল পক্ষের আইনজীবিদের কাছে।
রায়ের ইস্যুতে ট্রাইবুনালের বিরুদ্ধাচরন করার কোনো মানে হয় না। মনে রাখতে হবে এই ট্রাইবুনাল ই এখন আমাদের শেষ ভরসা। দালাল নিধনের একমাত্র হাতিয়ার। একটা ফল খারাপ হয়েছে বলে আমরা গাছটাকা উপড়ে ফেলতে পারি না। রাষ্ট্রপক্ষের আইনজীবিদের দূরদর্শিতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, ট্রাইবুনাল নিয়ে নয়।
মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, জয় বাংলার সেনানীরা শাহবাগের মোরে ঐক্যবদ্ধ হয়েছেন। কিছু দালাল আমাদের এই আবেগের বহিঃপ্রকাশ কে ভিন্ন খাতে নিয়ে ট্রাইবুনালকে বিতর্কিত করারা অপচেষ্টায় লিপ্ত। তাদের উদ্দেশ্যে বলি, আমাদের এই অবস্থান ট্রাইবুনাল এর বিরুদ্ধে নয়। আমরা এই রায়ের পুনর্বিবেচনা চাই, যেহেতু আমাদের সামনে এখনো আপীলের সুযোগ আছে। "আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনাল" সকল বিতর্কের উর্ধ্বে।
সবাইকে আহবান জানাচ্ছি , "আসুন শাহবাগের মিছিলে শামিল হই।"
*** "মেশিন চলছে, চলুক........."।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




