এর সাথে আরেকজন মানুষের নাম না বললেই নয়, ঊনি আমাদের সজীব ভাই। উনাদের সাথে আমার পরিচয় সেই বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম থেকেই। আমি মানি যে, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র ছাত্রীর মধ্য কিছু এবনরমালিটি থাকে, এবং থাকা উচিত। উনাদের এবনরমালিটির সুত্র ধরেই আমার সাথে উনাদের ঘনিষ্ঠতা। একটা দিক থেকে এই দুই জন মানুষের মধ্যে চরম মিল, দুই জন ই এবনরমাল। আর তাদের এবনরমালিটি হচ্ছে দুই জনই নিজের খেয়ে বনের মোষ তাড়াতে খুব পছন্দ করেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের এহেন কোন সমস্যা নেই, যেটা নিয়ে এই দুই জন আন্দোলন করেন নি , স্লোগান দেন নি। সেই হল আন্দোলন থেকে শুরু করে ২৭ এর ৪ ধারা, উন্নয়ন ফি বাতিল, শিক্ষক সংকট নিরসন, বিশ্ববিদ্যালয় ব্যয় সংকোচন, পরিবহন সমস্যা দূরীকরণ। মাঝে মাঝে অবাক হই এত প্রনশক্তি এরা পায় কই। কিসের প্রেষনায় এত উন্মাদনা ! জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি সমস্য মনে হয় এদের পারিবারিক সমস্যা। এটা এবনরমালিটি ছাড়া আর কি ?
“রাজনৈতিক ভিন্ন মতাদর্শের কারনেই হোক আর তোমাদের ব্যাস্ততার কারনেই হোক দূরত্ত্বটা একটু বেড়ে গেছে। তারপরও প্রজন্ম চত্ত্বরে তোমাদের আবদ্ধ মুষ্ঠি আমাদের কে আন্দোলিত করে, অনুপ্রানিত করে। তোমাদের খিচুড়ির প্লেট কিংবা সিঙ্গারার অংশীদার অনেক আগেই হয়েছি, তোমাদের বীরত্বের অংশিদার হলাম আজ আরেকবার।“
এই যুগলের জন্য শুভ কামনা।
ক" তে কাদের মোল্লা_ "তুই রাজাকার তুই রাজাকার।"
গ" তে গোলাম আযম _ "তুই রাজাকার তুই রাজাকার।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




