somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইচ এস উত্তীর্ণ 'মাসুদ রানা কে অভিনন্দন , না মেলা একটি অংক এবং বয়োজেষ্ঠ কলিগের ডাইরীর ছেড়া পাতা।

২৭ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অগ্নি-প্রভার আম্মা অর্থাৎ আমার স্ত্রী গত দুই দিন ধরে খুবই আনন্দিত। কারণ তার এক প্রিয় ছাত্র 'মাসুদ রানা' এ বছর এইচ এস সি তে জিপিএ ৫ পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে।

২০০৩ সালে আমার স্ত্রী সদ্য মাস্টারস পাশ করে বাবা-মায়ের উপদেশ অগ্রাহ্য করে বরিশালের বাবুগঞ্জ উপজেলা 'মধ্য ভূতেরদিয়া ' নাম অজপাঁড়া গায়ে অবস্থিত এক মাধ্যমিক বিদ্যালয়ের একমাত্র ও প্রথম বিজ্ঞান শিক্ষক হিসাবে যোগদান করেন।এবং গাঁয়ের এক গৃহস্থবাড়িতে লজিং থেকে দেহ-মনপ্রাণ সোপে দিয়েন শিক্ষকতায়। তারই হাত ধরে উক্ত স্কুলে বিজ্হান শাখার কার্যক্রম শুরু হয়। মাসুদ রানা ঐ স্কুলে বিজ্ঞান বিভাগ খোলার ৩ য় তম বছরের ছাত্র।

'মধ্য ভুতেরদিয়া' এই একবিংশ শতাব্দীতে নিতান্ত পশ্চাদপদ গ্রাম ।বৈদ্যুতিক আলোর ছোঁয়া শেখানে পৌছেনি। য়োগায়োগ ব্যবস্থাও নাজুক। সবচেয়ে বড় কথা বাসিন্দারা বড়ই দরিদ্র আর তাদের মুখে লেপা সন্ত্রাস কবলিত এলাকার কালিমা।

উক্ত এলাকার দরিদ্র ভ্যান চালকের সন্তান 'মাসুদরানা' আমার স্ত্রীর স্কুলে যোগদান কালে ৭ ম শ্রেণীর ছাত্র। অনেকটা আমার স্ত্রীর অনুপ্রেরনায় ৯ ম শ্রেনীতে বিজ্ঞান বিভাগে বেছে ন্যায় এবং এস এস সি তে জিপিএ ৫ পায়।মাসুদ রানা অধ্যাবসায়ের জোড়ে এইচ এস সি তেও একই সাফল্য ধরে রাখে।
আমার স্ত্রী কাছে শুনলাম মাসুদ রানার স্বপ্ন ডাক্তার হবার , মেডিকাল কলেজে অধ্যায়নের।
অভিনন্দন মাসুদ রানা কে । শুভ কামনা আগামী দিনের স্বপ্নপুরণের।
************************************************
আমার স্ত্রীর দৃঢ় আস্থা তার প্রিয় ছাত্রটি সরকারী মেডিকার কলেজে ভর্তি হতে পারবে। কিন্তু , এদেশের উচ্চ শিক্ষার সঠিক পরিসংখ্যানটি মনে হয় তাঁর কাছে নেই।
মাসুদ রানার মত আরও ২২,১৩৬ জন জিপিএ ৫ নিয়ে এ বছর উত্তীর্ণ হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে , এই মেধাবীদের জন্য উচ্চশিক্ষার দরজা কতটুকু উন্মুক্ত? সরকারী মেডিকাল কলেজগুলোতে কতটি আসন আছে , তাতে কত জন 'মাসুদ রানা' স্বপ্ন পুরণ হবে?

মাসুদ রানার প্রতি আমার স্ত্রী ভালোবাসা অন্ধ। তার মাসুদ রানা মেডিকাল কলেজে চান্সস পাবেই, সে ডাক্তার হবেই। অবশিষ্ট ২২,১৩৫ জন মাসুদ রানার কি হবে তা তিনি ভাবেন না, ভ্রুক্ষেপ করেন না।

*************************************
গ্রেডিং পদ্ধতি নিঃসন্দেহে আধুনিক পদ্ধতি। সনাতন নম্বর ভিত্তিক মার্কিং পদ্ধিত সামান্য নম্বর ব্যবধানে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি করতো। গ্রেডিং পদ্ধতি তার সাময়িক অবসান ঘটিযেছে।

গ্রেডিং পদ্ধতির এক একটি স্তরের এক এক টি সুনির্দিষ্ট অর্থ বহন করে। সর্বোচ্চ গ্রেডিং জিপিএ ৫ এর অর্থ হচ্ছে Excellent ।. আমরা রাষ্ট্রীয় ভাবে যদি এ বছর ২২,১৩৬ জন এইস এস সি উত্তীর্ণ কে Excellent হিসাবে স্বীকার করে নেই, তবে উচ্চ শিক্ষার সুযোগ পাবার সময় এদের মাঝে পুনঃরায় বিভাজন সৃষ্ঠি করি কোন যৌক্তিকতায়?

২২,১৩৬ জন এইস এস সি উত্তীর্ণ কোমলমিত শিক্ষার্থীকে আমাদের জিপাএ ৫ নামক স্তুতি মাল্যে স্বপ্নবান করে তুলেছে। অথচ সে স্বপ্ন সিংহ ভাগের ক্ষেত্রে ভেঙ্গে চুড়মার হয়ে যাবে......... এ কেমন বাস্তবতা!!!!

রাষ্ট্র যদি তার সার্মথ্যহীনতার (?) কারণে নিষ্ঠুর বাস্তবতার দোহাই দিয়ে শত সহস্র কোমল মনের স্বপ্নকে দুদিনে হতাশার অন্তরালে নিম্মজ্জিত করে ; তবে কেন কোন স্বার্থ ,কোন অধিকার গ্রেডিং পদ্ধতি নামে জিপিএ ৫ নামক Excellent উপাধি দিতে গেল?

*******************************************

এ বছর যে ৫ লক্ষ ৪১ হাজার ১ শত ২ জন উচ্চ মাধ্যমিক পরিক্ষায় অংশ গ্রহন করেছে তাদের প্রায় সকলের জন্ম ১৯৯০~১৯৯২ সালে। ৯০ দশকের প্রারম্ভিক পর্যায়ে এদেশের জনসংখ্যা ছিল কম বেশি ১১ কোটি এবং জনসংখ্যা বৃদ্ধির হার ২.৪০%।অর্থাৎ এ বছর কমবেশি ২৬ লক্ষ কিশোর কিশোরীর এইচ এস সি পরীক্ষা দেবার কথা ছিল।

এ বছর উচ্চ মাধ্যমিক স্তরে পাশ করেছে ৪ লক্ষ ৫৪ হাজার ৭ শত ৭ জন । বলা হচ্ছে ,পাশের হার ৮৪%। আসলেই কি এই পাশের হার সত্য?!

আরও ২০ ~২১ লক্ষ কিশোর কিশোরীর এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহনের করার কথা ছিল। তারও অনুত্তীর্ণে দলে পরে। প্রকৃত উচ্চ মাধ্যমিক উত্তীর্ণের সংখ্যা ১৭.৫০% বলাই সঙ্গত নয় কি?

*********************************************

গত বছর এইচ এস সি ফলাফল প্রকাশের পর আমার এক ইন্টারনেট অজ্হ বয়োজেষ্ঠ কলিগ তার জিপিএ ৫ পাওযা কৃতি পুত্রকে প্রাইভটে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ সাহায্য চেয়েছিলেন। আমি যখন একে একে প্রথম সারির প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গুলোর ওয়েব পেজ খুলছিলাম , তখন তার যে বিচলিত চোখের চাহুনি দেখেছি , তা কোন দিন ভুলবো না। শেষ W অদ্যাক্ষরে একটি তৃতীয় স্তরের বিশ্ববিদ্যালয় তিনি পছন্দ করলেন ছেলে কে বিবিএ ভর্তির জন্য ।

আমি অনেক অনুরোধ করলাম, ''এর চেয়ে জাতীয় বিশ্ববিদ্যারয়ভুক্ত ভাল কলেজে ছেলে কে ভর্তি করুণ ;পরে না হয় সুযোগ মত ভাল কোথাও এম বি এ করে নিবে।"
তিনি ক্ষিণ কন্ঠে বললেন ''ছেলের বন্ধুরা সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ছেলের মন ভেঙ্গে যাবে, কি করি বলুন।''

আমার অফিসে দৈনিক ৪০ টাকা দুপুরের খাবার খরচ দেয়। চাকুরী পাঁচ বছর ধরে দেখছি আমার ঐ কলিগ শুকনো পাউরুটি আর চা খান লাঞ্চে। আগে অফিস থেকে ফিরবার পথে ফুটপাথে বসা মৌসুমী ফল দুএক কেজি কিনে বাড়ি ফিরেনতেন , গত কয় মাস দেখি সব সময় খালি হাতে ফিরেন ।

সে দিন আমিও কিছু লিচু কিনে ফেলেছিলাম ফুটপাথ থেকে। লিচুগুলোর দিকে তাকিয়ে তিনি বলেন,' আজকাল ছেলে মেয়েরা কি যে হয়েছে ফল খেতে চায় না। আমার আর আপনার ভাবি ডাইবেটিস, মিষ্ঠি খাওয়া মানা। তাই আজ কাল আর.........'

হয়ত তিনি কাজী পাড়ায় অফিসের গাড়ি থেকে নেমে সেনপাড়ার গলির ভেতরের বাসার পথ টুকু আজকাল ঘোর বর্ষার দিনেও কাঁদা পানি ঠেলে পায়ে হেটেই ফিরেন ।পরিচিত কেউ মুখোমুখি হলে একই রকম হেসে বলবেন, ' অল্প একটু রাস্তা আর ডাক্তার বলেছেন হাটতে। সকালে তো আর হাটার..............'



সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৫৫
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×