somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসলে বাংলাদেশ চালাচ্ছে কে ? কোন পথে?

০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘটনার সূচনা ঃ
গত ২৮ জুলাই জেলা জজ আব্দুল গফুর ও মোঃ শাহজাহানের নেতৄত্ব নিম্ন আদালেতর বেশ কিছু বিচারক বিভিন্ন দাবিতে মন্ত্রাণালেয় বিক্ষোভ করলে তাঁদের বিরুদ্ধে শৃংখলা ভেঙ্গের অভিযোগ ওঠে৷সেই পরিপেক্ষিতে, চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় জনিনরাপত্তা ও জনস্বার্থে গত বৃহস্পিতবার (৩০ জুলাই ২০০৯) বাংলাদেশ জিডিশয়াল সাভিস অ্যাসোসিয়েশনের সভাপিত ও ঢাকার জেলা জজ মোঃ আব্দুল গফুর ও মহাসিচব গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ শাহজাহানকে অবসরে পাঠানোর নির্দেশ দেন রাষ্ট্রপতি৷কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এবং সুপ্রীম কোর্টের অনুমোদন না নিয়ে বিচারকেদর অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় বিচার বিভাগের স্বধীনতা নিয়ে প্রশ্ন ওঠে৷
বাংলাদেশ জিডিশয়াল সাভিস অ্যাসোসিয়েশন গতকাল ২ আগস্ট ২০০৯ বিষয় টা আইন গত ভাবে মোকাবেলার জন্য সুপ্রীমকোর্টের স্মরণাপন্ন হওয়া প্রাক্কালে সরকার ৩০ জুলাই ২০০৯ এর বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে।

দি ডেইলি স্টারে আইন মন্ত্রীর সর্বশেষ বক্তব্যঃ
Click This Link

আইন মন্ত্রী বলেন , 'তড়িঘড়ি সিদ্ধান্ত গ্রহনের কারণে এই বিষয়টিতে পদ্ধতি গত ভুল ছিল। সরকার এখন ক্রুটি সনাক্ত করতে সক্ষম হযেছে এবং তা সমাধানের পদক্ষেপ গ্রহণ করেছে।' ভবিষ্যতে বিক্ষোভ প্রদর্শন কারী বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিরুদ্ধে আবার কোন ব্যবস্থা গ্রহন করা হবে কি না সে প্রসঙ্গে তিনি বলেন,' যদি তাদের বিরুদ্ধে কোন অভিযোগ উত্থাপিত হয় তবে সে বিষয়ে তদন্ত্র করা হবে '।

ডেইলি স্টার তার আজকের রিপোর্ট টিতে উল্লেখ করেছে যে , সরকারের অভ্যন্তরের একটি শক্তিশালি মহল আইন মন্ত্রী সিদ্ধান্ত কে উপেক্ষা করে , চাপ প্রয়োগ পূর্বক তাঁকে বাধ্য করেছে প্রধান মন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির নিকট দুই জন জেলা জজ -এর বাধ্যতামূলক অবসরের ফাইল উত্থাপন করতে।

Sources said the decision of taking actions against the two judges was taken bypassing the law minister, and some powerful persons in the government instigated the law ministry to recommend to the president, through the prime minister, the issuance of the order.

সরকারের মধ্যের Some powerful persons করা ?
আজ জাতির সামনে এক বিশাল প্রশ্ন আবির্ভাব হয়েছে ,' সরকারের মধ্যের Some powerful persons করা?' বর্তমান আওয়ামী লীগ সরকার প্রকৃত অর্থে পরিচালনা করছে কারা?

জাতি ও বিশ্বের ক্রান্তিকালে শেখ হাসিনা তাঁর চমক হিসাবে রাজনৈতিক প্রজ্ঞাহীন ব্যক্তিদের নিয়ে তাঁর মন্ত্রীসভা গঠন করেছেন। বিভিন্ন মন্ত্রানালয়ে আর্কষনী ' সার্টিফিকেট ধারী ' মন্ত্রীদের সমাবেশ ঘটলেও দিন দিন এটা স্বষ্ট হয়ে উঠছে যে, বর্তমান সরকার পরিচারনা করছেন 'অসংবিধানিক' কতিপয় উপদেষ্টা । যাদের বেশির ভাগই প্রাক্তন উচ্চ পদস্থ আমলা। বিভিন্ন মন্ত্রনালয়ের প্রিয়দর্শণ মন্ত্রীরা ' ঠুটো জগন্নাথ' মাত্র।

আমলাতন্ত্র নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থা তৃতীয় বিশ্বের সাধারণ চরিত্রঃ

বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের দেশসমূহে রাষ্ট্র শাসন ব্যবস্থায় জনগণের নির্বাচিত প্রতিনিধিদের প্রকৃত নিয়ন্ত্রণ খুবই সীমিত। এ সকল দেশে মূলতঃ কখনও সামরিক আমলাতন্ত্র কখনও বা বেসামরিক আমলান্ত্রনের হাতে রাষ্ট্রের সর্বময় ক্ষমতা কুক্ষিগত থাকে । অধিকাংশ ক্ষেত্রেই সামরিক ও বেসামরিক আমলাতন্ত্র গলায় গলা মিলিয়ে পরস্পরের পরিপূরক হিসাবে এ কাজ সমাধা করে।

আরেকটি বিষয় বিশেষ ভাবে মনে রাখা দরকার, বাংলাদেশের সামরিক ও বেসামরিক আমলাতন্ত্র উপনিবেশিক গর্ভ জন্মে স্বাধীন দেশেও ঔপনিবেশিক মানিসকতা দৃঢ় ভাবে আকড়ে আছে। অধিকিন্তু, বিশ্ব সাম্রাজ্যবাদী ব্যবস্থা তার এজেন্ট বিশ্বব্যাংক কিংবা এডিবির মাধ্যমে প্রাশাসনিক সংস্কারের মাধ্যমে মূলতঃ তাদের স্বার্থ রক্ষার উপযোগী করে বিজাতীয় মানসিকতায় এদেশের সামরিক ও বেসামরিক আমলাতন্ত্র কে গড়ে তুলছে।



২০০৭~২০০৮ সময় কালে প্রথম বারের মত বাংলাদেশে সামরিক ও বেসামরিক আমলাতন্ত্র হৃদ্যতার সম্পর্কে ছেদ ঘটে।সামরিক আমলাতন্ত্র সমগ্র রাষ্ট্র নিযন্ত্রণ ব্যবস্থা নিজ হাতে কুক্ষিত গত করে ফেলে যা বেসামরিক আমলাতন্ত্র স্বার্থের সাথে সংঘাতময় হয়ে উঠে।

ডিসেম্বর মাসের জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা ( আওয়ামী লীগ নয়) সরকার ক্ষমতায় এসে সামরিক ও বেসামরিক আমলাতন্ত্রের সংঘাতময় পরিস্থিতি অনুধাবন করে
২০০৭~২০০৮ সময় কালে সামরিক আমলাতন্ত্র নিকট তিক্ত অভিজ্ঞতায় ও সামরিক আমলাতন্ত্র নিকট হতে ভবিষ্যতে পুনঃ বিপদের আশংকায় বেসামরিক আমলা নির্ভর সরকারের মাধ্যম দেশ পরিচালনা শুরু করেছেন।

চরম নৈতিক অবক্ষয় যুক্ত আমলাতন্ত্র আর আমলাতন্ত্রের আভ্যন্তরী সংঘাত- ব্যক্তি বা গোষ্টী স্বার্থ টানাপোড়েন ৯০ উত্তর কোন গনতান্ত্রিক সরকার কে একদিকে কখনই জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব কারী সরকার হয়ে উঠতে দেয় নি ; অপর দিকে জাতি কে বারংবার রাজনৈতিক সংঘাতময় পরিস্থিত মধ্যে ঠেলে দিয়ে জাতীয় অগ্রগতি কে বাঁধা গ্রস্ত করেছে। জনগণ রাজনৈতিক দলের উপর বিক্ষুদ্ধ হয়েছে । কিন্তু , অধঃপতনের হোতা আমরাতন্ত্র স্বীয় চরিত্রে স্ব অবস্থানে বহাল তবিয়তে থেকে গেছে।



উপসংহারের বলতে চাই, বর্তমান সরকারের সূচনা লগ্নে বেসামরিক আমলাতন্ত্রের যে উদ্দত্ত্বপনার ৬ মাস কালে স্বষ্ট হয়ে উঠছে এবং বেসামরিক আমলাতন্ত্রের সাথে সামরিক আমলাতন্ত্রের সম্পর্ক সরকার প্রধানের মদ্দে যে ভাবে সংঘাতময় হয়ে উঠছে তাতে অদূর ভবিষ্যতে সমগ্র জাতীর জন্য এক দীর্ঘ গ্রহন কাল অপেক্ষা করছে।


সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×