আমার স্বাস্থ্য কথন (রম্য ছড়া)
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বাস্থ্য আমার বড়ই খারাপ
সব লোকে তাই বলে
চিন্তা করলাম এমনি করে
আর কতদিন চলে!
কারণটা আজ বলেই দেব
করিব বর্ণন,
আশে পাশে আছেন যারা
শুনেন দিয়া মন।
সকাল হতে রাত অবধী
খাই মাত্র এক বেলা,
এই কারণে স্বাস্থ্য হয়না
তাই আমি হ্যাংলা।
সকাল বেলা তাড়াহুড়োই
বের হই অফিসে,
এর মধ্যে ব্রেকফাস্ট করার
সময় কি আর আছে??
দুপুর বেলায় দুই মুঠো ভাত
সাথে একটু তরকারী,
সারা দিনে খাবার বলতে
এটাই একটু ভারী।
অফিস থেকে বের হয়ে যাই
ভীড় বাসেতে চড়ি,
জ্যাম থাকলে রাগ লেগে যায়
নেমেই হাটা ধরি।
গুলশান থেকে ফার্মগেট ভাই
নয়তো খুব কাছে,
ডেইলী এমন হেটে গেলে
খাবার কি কাজে আসে??
রাতের বেলা রান্না করা
লাগে যে আলসামি,
দুই টুকরো বিস্কুট খেয়ে
ঘুমিয়ে পড়ি আমি।
এমনি করে দিন চলে যায়
মাসের পর মাস,
নিজের খেয়াল রাখি না আমি
খাওয়ায় নাই কনসাস।
পরিশেষে বাধ্য হয়ে
খাওয়ায় দিলাম মন
তাতেও দেখি কাজ হয় না
একজনকে প্রয়োজন।
পেয়েও গেলাম তারই দেখা
করলো ইনভাইট
“আয় এইবার, কে করবি
আমার সাথে ফাইট !!!”
মুখ খানি তার গুড়িয়ে দেবো
বললে আমায় চিকন,
স্বাস্থ্য আমার বাড়বেই এবার
ওজন হবে দুই মন।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২

'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '
পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন
পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুন